ICC T20 World Cup 2026 Latest Update: বিশ্বকাপে খেলার দরকার নেই বাংলাদেশের, কার্যত কিচ্ছু যায় আসে না, বার্তা পাক থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও তেমন কিচ্ছু যায় আসবে না, বার্তা এল পাকিস্তান থেকে। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে হাঁটু মুড়ে বসে পড়া বাংলাদেশ বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল।

Published on: Jan 24, 2026 10:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে বাংলাদেশ নেই, তা সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে আইসিসি। তারইমধ্যে পাকিস্তান থেকে কড়া বার্তা দেওয়া হল বাংলাদেশের প্রতি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া একেবারে কড়া ভাষায় জানালেন যে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও কার্যত কিচ্ছু যায় আসে না। কিন্তু ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থেকে আখেরে নিজের পায়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কুড়ুল মারল বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার। সংবাদসংস্থা আইএএনএসের সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘বাংলাদেশ যদি মনে করে ওরা (বিশ্বকাপ) খেলবে না, তাহলে খেলো না। এমনিতেও তাতে তেমন কোনও ফারাক পড়বে না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও তেমন কিচ্ছু যায় আসবে না, বার্তা এল পাকিস্তান থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও তেমন কিচ্ছু যায় আসবে না, বার্তা এল পাকিস্তান থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

বাংলাদেশ ভুল করছে, স্পষ্টবাক পাকিস্তানের প্রাক্তনী

সেখানেই বাংলাদেশের কাটা ঘায়ে নুন ছড়ানো থামাননি কানেরিয়া। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেন যে আইসিসির বৈঠকে তো ভোটাভুটি হয়েছিল। সেখানে পাকিস্তান এবং নিজেদের ছাড়া কারও ভোট পায়নি বাংলাদেশ। আইসিসি যে সুপারিশ করেছিল, তাতেই সমর্থন করেছে প্রায় সব দেশেরই ক্রিকেট বোর্ড। তারপরও বাংলাদেশ যে ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় ছিল, সেটা দীর্ঘমেয়াদে তাদেরই ক্ষতি করবে। বাংলাদেশ বোর্ড যদি ভেবে থাকে যে তারা যেটা বলছে, সেটাই মেনে নেবে আইসিসি, তাহলে ভুল ভাবছে। ওরকম হয় না। আর আগামিদিনে বাংলাদেশের সঙ্গে খেলবে না ভারত। যেটা বাংলাদেশের সঙ্গে বড়সড় ধাক্কা হবে।

সরকারের কথায় উঠছে-বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এমনিতে বাংলাদেশ যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে, সেজন্য সবরকম চেষ্টা করেছিল আইসিসি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলা সাধারণ নির্বাচনের আগে ফায়দা লুটতে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ। আর খাতায়কলমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম অবস্থান নিলেও যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসরা যা বলেছেন, সেটা মেনে চলেছে বাংলাদেশ বোর্ড। আর নিজেদের পায়ে কুড়ুল মেরে আইসিসির বিরুদ্ধে আঙুল তুলেছে। শেষপর্যন্ত বাংলাদেশ রাজি না হওয়ায় তাদের বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয়েছে।

আইসিসির পাশেই দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তনী

আর আইসিসি যেভাবে এগিয়েছে, তারপর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পাশে দাঁড়িয়েছেন কানেরিয়া। তিনি বলেছেন, 'আমার মনে হয়, আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একদম সঠিক। কারণ একেবারে শেষ মুহূর্তে জিনিসপত্র পালটানো যায় না। আপনাকে পুরো টুর্নামেন্টের কাঠামো, সূচি এবং দলের যাতায়াতের পরিকল্পনা করতে হবে। পুরো বিষয়টা পালটে ফেলতে হবে।'