Cheteshwar Pujara Family: আত্মহত্যা করলেন পূজারার শ্য়ালক! বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ, ভুগছিলেন অবসাদে

Cheteshwar Pujara: চেতেশ্বর পূজারার শ্যালক জিত রাশিকভাই পাবরির মরদেহ উদ্ধার করা হয় বাসভবন থেকে। বিয়ের নাম করে লাগাতার ধর্ষণ করেছেন জিৎ, এমন অভিযোগ এনেছিল প্রাক্তন বাগদত্তা। 

Published on: Nov 26, 2025 11:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার পরিবারে শোকের ছায়া। আত্মহত্যা করেছেন পূজারার শ্য়ালক জিত রাশিকভাই পাবরি। বুধবার রাজকোটে নিজের বাড়িতেই পূজারার শ্য়ালকের নিথর দেহ উদ্ধার করাহয়। মালব্যনগর পুলিশের তাঁকে উদ্ধার করে পাবরি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

আত্মহত্যা করলেন পূজারার শ্য়ালক! বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ, ভুগছিলেন অবসাদে (X)
আত্মহত্যা করলেন পূজারার শ্য়ালক! বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ, ভুগছিলেন অবসাদে (X)

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশার সঙ্গে লড়াই করছিলেন জিত। পাবরির প্রাক্তন বাগদত্তা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। এক বছর আগে, প্রাক্তন বাগদত্তা জিৎ পাবরির বিরুদ্ধে গত বছর ২৬-এ নভেম্বর মালব্য নগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। পাবরি ঠিক এক বছর পর আত্মহত্যা করলেন পাবরি, প্রাথমিক তদন্তে তেমনটাই জানা গিয়েছে।

প্রাক্তন বাগদত্তার অভিযোগ, বিয়ের অজুহাতে পাবরি তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। অভিযোগে আরও বলা হয়েছে যে ধর্ষণের পরে বাগদান বাতিল করা হয়েছিল। তবে আইনি চাপের কারণে পাবরির মানসিক অবস্থার অবনতি হয়েছিল? প্রশ্ন উঠেছে। গত ২০ বছর ধরে রাজকোটে বসবাস করছেন পূজারার শ্বশুর-শাশুড়িরা। মূলত জামযোধপুরের বাসিন্দা তাঁরা। পরিবারটির একটি কটন জিনিং কারখানা রয়েছে।

পূজারার স্ত্রীর নাম পূজা। পূজার এক ছোট ভাই ও ছোট বোন রয়েছে। তিনি গোন্ডালে জন্মগ্রহণ করেন। তিনি আবুর সোফিয়া স্কুল থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং পরে আহমেদাবাদ থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে মুম্বই এসেছিলেন পূজারা ঘরণী। পূজারার সঙ্গে দেখা হওয়ার আগে এক বছর একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন তিনি। ২০১৩ সালে রাজকোটে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পূজাকে বিয়ে করেছিলেন। ৩৭ বছর বয়সী পূজারা এই বছরের আগস্টে সমস্ত ফর্ম্যাট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তিনি ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং সাত হাজারের বেশি রানের মালিক তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটসম্যানদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন তিনি। তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটেও ২১ হাজারের বেশি রান করেছেন।

News/News/Cheteshwar Pujara Family: আত্মহত্যা করলেন পূজারার শ্য়ালক! বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ, ভুগছিলেন অবসাদে