গঙ্গা দশহরা ২০২৫ আর ক'দিন পরই! তিথি দেখে নিন, শুভ যোগে লাকি রাশি কারা?

২০২৫ সালের গঙ্গা দশহরা আসছে আর কয়েকদিন পরই। সেই সময় শুভ যোগে ভাগ্য ফিরবে কাদের? দেখে নিন।

Published on: Jun 02, 2025 5:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দু ধর্মে গঙ্গা দশহরার বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৫ সালে গঙ্গা দশহরার তারিখ পড়ছে জুনের শুরুতেই। জুন মাসের প্রথম দিকেই রয়েছে গঙ্গা দশহরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্ত নক্ষত্রে মা গঙ্গা মর্ত্যে অবতীর্ণ হন বলে বিশ্বাস। দেখা যাক, জুন মাসে এই গঙ্গা দশহরা কবে রয়েছে? এছাড়াও গঙ্গা দশহরার সময় একাধিক শুভ যোগে, কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, তা দেখা যাক।

গঙ্গা দশহরা ২০২৫ কবে, দেখে নিন।
গঙ্গা দশহরা ২০২৫ কবে, দেখে নিন।

কবে রয়েছে গঙ্গা দশহরা?

বলা হচ্ছে, গঙ্গা দশহরার তিথি ৪ জুন পড়ছে। সেদিন রাত ১১ টা ৫৪ মিনিট থেকে শুরু হবে তিথি। ৫ জুন পালিত হবে দশহরা। সেদিন সকাল ৯ টা ১৪ মিনিটে রয়েছে সিদ্ধি যোগ। তৌতিল করণ যোগ থাকছে, গর করণ যোগ থাকছে, রবি যোগ থাকবে, হস্ত নক্ষত্র থাকবে। গঙ্গা দশহরার দিন ৪ মহাসংযোগের ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে আসবে তুঙ্গে উন্নতি। লাকি কারা দেখে নিন।

( 'নয়া বাবা ভাঙ্গা'র ২০২৫ নিয়ে হাড়হিম করা ভবিষ্যদ্বাণী! দুর্গাপুজোর আগে কী ঘটতে পারে?)

( সেনাপতি মঙ্গল ঘোরাতে চলেছেন অনেকের ভাগ্যের চাকা! লাকির লিস্টে কারা?)

বৃষ

এই সময় আপনার অর্থ সামর্থে তুঙ্গে উন্নতি থাকবে। আপনার আর্থিক দিক থেকে তুঙ্গে উন্নতি হবে। আয়ের নতুন নতুন উৎস আসতে থাকবে। কর্মক্ষেত্রে বেশ কিছু দায়িত্ব আসতে চলেছে। আসবে নতুন সুযোগ। সামাজিক প্রতিষ্ঠা বাড়তে পারে। যে কোনও সম্পর্ক লাভদায়ক হবে। কোনও প্রকল্পে যদি কাজ করেন, তাহলে তাতে গতি পেতে পারেন। আপনার বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আপনার ইচ্ছার পূরণ হতে পারে।

মকর

এই সময় আপনার সাহস আর পরাক্রমে বৃদ্ধি হতে পারে। চাকরিরতদের কর্মস্থলে জুনিয়র আর সিনিয়রের সহযোগিতা আসতে পারে। মা বাবা বা সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। ঘরোয়া বিষয়ে সামঞ্চস্য স্থাপিত হবে। স্থাবর সম্পত্তি বা গাড়ি জাতীয় কিছু প্রাপ্ত হতে পারে। দেশ বিদেশে যাত্রা করতে পারেন। তা থেকে লাভও পেতে পারেন।

মিথুন

এই সময় আপনার আত্মবিশ্বাসে হু হু করে বৃদ্ধি হবে। গঙ্গা দশহরা লাভদায়ী প্রমাণিত হতে পারে। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। সমাজে আপনি অধিক লোকপ্রিয় হবেন। সমাজে আপনার মান সম্মান প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। যাঁরা চাকরি বদলের ভাবনা নিয়েছেন, তাঁরা কোনও বড় সংস্থা থেকে অফার পেতে পারেন। স্বাস্থ্যর দিক থেকে এই সময় কিছু লাভ পেতে পারেন। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )