Goa night club fire: অগ্নিকাণ্ডের পরই থাইল্যান্ডে পালায় গোয়ার নাইটক্লাবের ২ মালিক, ধরে ইন্ডিগোর বিমান

গোয়ায় বিভীষিকার নাইট ক্লাবের মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা আগুন লাগার কয়েক ঘণ্টা পরেই থাইল্যান্ডে পালিয়ে যান। সোমবার পুলিশের তরফে এ তথ্য জানানো হয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সৌরভ ও গৌরব লুথরাকে দ্রুত ধরতে সিবিআইয়ের ইন্টারপোলের সঙ্গে সমন্বয় সাধনের উদ্যোগ নিয়েছে গোয়া পুলিশ।

Published on: Dec 08, 2025 10:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গোয়ায় বিভীষিকার নাইট ক্লাবের মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা আগুন লাগার কয়েক ঘণ্টা পরেই থাইল্যান্ডে পালিয়ে যান। সোমবার পুলিশের তরফে এ তথ্য জানানো হয়েছে। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সৌরভ ও গৌরব লুথরাকে দ্রুত ধরতে সিবিআইয়ের ইন্টারপোলের সঙ্গে সমন্বয় সাধনের উদ্যোগ নিয়েছে গোয়া পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নাইট ক্লাবের কর্মচারী এবং পাঁচজন পর্যটক রয়েছেন। তাঁদেরর মধ্যে চারজন দিল্লির বাসিন্দা। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।

আগুনে মৃতের পরিজন। (ছবি সৌজন্যে পিটিআই)
আগুনে মৃতের পরিজন। (ছবি সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: Kolkata Metro Latest Update: চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে ভর্ৎসনার মুখে রাজ্য, নয়া তারিখ দিতে বলল হাইকোর্ট

অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে,গোয়া পুলিশের আবেদনে গোয়েন্দা ব্যুরো (বিওআই) তাঁদের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করেছিল। ওই আধিকারিক জানিয়েছেন, মুম্বইয়ের ইমিগ্রেশন ব্যুরোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ইন্ডিগোর বিমানে উঠেছিলেন অভিযুক্তরা। অভিযুক্ত গৌরব ও সৌরভ লুথরার বাড়িতে অভিযান চালানোর জন্য গোয়া পুলিশ তৎক্ষণাৎ দিল্লিতে একটি দল পাঠায়।

আরও পড়ুন: 'এত ভীতু হলে...,' BSF-র ‘পুশব্যাক’, পুলিশকে ‘প্রো অ্যাক্টিভ’ হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ‘যেহেতু তাঁদের পাওয়া যায়নি, তাই আইনের যথাযথ ধারায় তাঁর বাড়ির গেটে একটি নোটিশ সাঁটানো হয়েছিল। এটি প্রমাণ করে যে তারা পুলিশি তদন্ত এড়াতে চান। গোয়া পুলিশ ক্লাবের কর্মী ভরত কোহলির ট্রানজিট রিমান্ড নিয়েছে এবং তাঁকে গোয়ায় নিয়ে আসছে।’ তিনি বলেন, মৃত ২৫ জনের ময়নাতদন্ত করা হয়েছে। এখনও পর্যন্ত গোয়া পুলিশ ক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংঘানিয়া এবং গেট ম্যানেজার রিয়াশু ঠাকুরকে গ্রেফতার করেছে। দিল্লির বাসিন্দা ভরত কোহলিকেও আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন যে ক্লাবটি অগ্নিসুরক্ষা বিধি অনুসরণ করেনি। মুখ্যমন্ত্রী সাওয়ান্ত এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিরাপত্তার ত্রুটি থাকা সত্ত্বেও ক্লাব পরিচালনা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ জানিয়েছেন।

আরও পড়ুন: ব্রিটিশদের তাড়াতে বন্দে মাতরম গাওয়া হত, তখন আপনার পূর্বপূরুষরা কোথায় ছিলেন? মোদীকে নিশানা কংগ্রেসের