১০ জুন থেকে সৌভাগ্য বর্ষণ হবে একঝাঁক রাশিতে! গুরুর অস্ত লাভ দেবে কাদের?

গুরুর অস্ত হতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি?

Published on: Jun 08, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গুরু গ্রহ মিথুন রাশিতে যাবেন অস্ত। এরপর ২৭ দিন পর্যন্ত এই রাশিতেই থাকবেন। আসন্ন ১০ জুন ২০২৫র সন্ধ্যায় অস্ত যাবেন গুরু। সেদিন সন্ধ্যা ৭.৩০ তে অস্ত যাবেন তিনি। এরপর ৯ জুলাই তিনি উদিত হবেন। চলতি সময়ে গুরুর অস্ত হওয়ার ফলে কিছু রাশি বিশেষ লাভ পাবে। গুরু অস্ত যেতে কারা কারা লাকি হবে, দেখা যাক।

গুরু অস্ত হতেই বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন।
গুরু অস্ত হতেই বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন।

মেষ

গুরু অস্ত যেতেই মেষ রাশিতে শুভ প্রভাব পড়বে। আপনার প্রয়াসে তেজ আসবে। পরিশ্রমের ভালো ফল মিলবে। কোথাও বিনিয়োগ করলে তা থেকে পাবেন বিপুল লাভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। কেরিয়ারে নতুন নতুন শীর্ষ জয় করতে পারবেন। আপনার ইতিবাচক ভাবনা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ব্যক্তিগত জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায় লাভ হবে।

বৃশ্চিক

গুরুর অস্ত যাওয়া মানসিক আর শারীরিক দিক থেকে স্বস্তিদায়ক হতে পারে। কিছুদিন আগে থেকে যদি আপনি অসুস্থতায় ভুগতে শুরু করে থাকেন, তাহলে গুরুর অস্ত অবস্থা আপনাকে স্বাস্থ্যের দিক থেকে ভালো জায়গায় নিয়ে যাবে। কাজের জায়গায় যে বাধা বিঘ্ন হয়ে আছে, তা থেকে মুক্তি পাবেন। সরকারি কাজে যে উদ্বেগগুলো আসছে, তা সমাধান হবে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ধনলাভের যোগ তৈরি হবে। কেরিয়ার ব্যবসায় সাফল্য আসবে।

কুম্ভ

গুরুর অস্ত যাওয়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সঠিক প্রমাণিত হতে পারে। পড়াশোনা আর আত্মবিকাশের দিক থেকে এই সময় খুবই ভালো। স্বাস্থ্য দারুণ ভালো থাকবে। আর সব কাজে আপনার উৎসাহ থাকবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর উন্নতি হবে। প্রেম জীবনে মাধুর্য থাকবে। কোর্টের কোনও মামলায় স্বস্তি পেতে পারেন। আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার ফলে মনের মতো অবস্থায় সব কাজ পূরণ করতে পারবেন।

( এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )