Guru Brihaspati Astrology: গুরু বৃহস্পতি এবার যুব অবস্থায় চলবেন! ধুন্ধুমার লাভ, উন্নতি সিংহ সহ কাদের কপালে?

গুরু বৃহস্পতি চলবেন যুব অবস্থায়। তারফলে কাদের ভাগ্যে আসবে লাভ?

Published on: Jul 09, 2025 6:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বহু গ্রহই কখনও যুব অবস্থায় চলেন, আবার বহু গ্রহই কোনও দিনও বালক অবস্থায় চলেন। গ্রহদের এই চলার ধরনের বহু প্রভাব দেশ ও দুনিয়ায় পড়তে থাকে। প্রভাব পড়ে জাতক জাতিকাদের জীবনেও। এবার যুব অবস্থায় হাঁটবেন গুরু বৃহস্পতি। তিনি ১৮ ডিগ্রি পর্যন্ত যুব অবস্থায় থাকবেন। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখে নিন।

গুরু বৃহস্পতির যুব অবস্থায় চলনের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাকি হবেন।
গুরু বৃহস্পতির যুব অবস্থায় চলনের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাকি হবেন।

মিথুন

আপনাদের জন্য গুরুর যুব অবস্থা লাভদায়ক হবে। কারণ গুরু গ্রহ আপনাদের রাশির সপ্তমভাবে বিরাজ করছেন। দশম স্থানে রয়েছেন শনিদেব। এই সময় বিবাহিতদের জন্য খুবই ভালো সময়। অবিবাহিতরাও এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন। এই সময় আপনার মান সম্মান বাড়তে পারে। প্রতিষ্ঠাও বাড়বে। কর্মস্থলে-ব্যবসায় উন্নতির রাস্তা স্পষ্ট। উচ্চস্তরে প্রতিষ্ঠিতদের সম্পর্ক তৈরি হলে, প্রভাবশালীদের সঙ্গে যোগ বাড়বে। তারফলে লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ধনপ্রাপ্তি হবে। বিদেশ যাত্রা হতে পারে।

(Bihar Encounter: গভীর রাত ২.৪৫ মিনিট নাগাদ এনকাউন্টার! বিহারে ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডে অভিযুক্তের মৃত্যু)

( Trump Yunus: 'আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা…’, প্রসঙ্গে শুল্ক, ট্রাম্পের ‘পত্রবোমা’ ইউনুসকে, কী লেখা রয়েছে?)

(Vipreet Rajyog: জুলাইতেই শনিদেব তৈরি করবেন বিপরীত রাজযোগ! হঠাৎ আসবে টাকা, কারা লাকি?)

( Gajakeshari yog Lucky Rashi: শিবের প্রিয় মাস শ্রাবণ ২০২৫-এ আসবে গজকেশরী যোগ! পকেট ফুলবে কাদের?)

(Navapancham yog: খেলা ঘোরাতে একজোট হচ্ছেন শনি ও বুধ! টাকাকড়ির ভাগ্যে তুঙ্গে উন্নতি কাদের?)

সিংহ

এই সময় সিংহ রাশির জীবনে পড়বে ইতিবাচক প্রভাব। কারণ আপনা রাশির আয়ের জায়গায় সঞ্চরণ করবেন গুরু বৃহস্পতি। এই সময় হতে পারে সন্তান প্রাপ্তি। আপনি কোনও কোর্সে প্রবেশ করতে পারেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যেকোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। বন্ধুদের দ্বারা লাভ পেতে পারেন। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে।

কন্যা

গুরু গ্রহ আপনার রাশির কর্মভাবে থাকবেন। আপনার গোচর কুণ্ডলীতে চতুর্থ ও সপ্তমভাবে বিরাজ করবেন। আপনি পার্থিব জগতের নানান সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন। বহু বিলাসী আইটেম কিনতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন ভালো খবর। ব্যবসায়ীরা ভালো টাকা পকেটে পুরতে পারেন।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)