PM Modi at HTLS 2025: ১ লাখ কোটি টাকার বেশি পড়ে আছে দেশে, গরিব ও মধ্যবিত্ত খুঁজছে সরকার, জানালেন মোদী
এক লাখ কোটি টাকার বেশি পড়ে আছে। সেই টাকা দেওয়ার জন্য লোক খুঁজছে কেন্দ্রীয় সরকার। এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-র মঞ্চ থেকে তিনি জানান যে কীভাবে সেই টাকা দেওয়া হচ্ছে।
এক লাখ কোটি টাকার বেশি পড়ে আছে। সেই টাকা দেওয়ার জন্য লোক খুঁজছে কেন্দ্রীয় সরকার। এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-র মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান, ব্যাঙ্ক, বিমা সংস্থা-সহ বিভিন্ন আর্থিক সংস্থার কাছে ‘আনক্লেমড’ বা দাবিহীন কোটি-কোটি টাকা পড়ে আছে। সবমিলিয়ে অঙ্কটা এক লাখ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে। আর সেই টাকা যাতে আসল মানুষের কাছে পৌঁছে যায়, সেজন্য দেশের বিভিন্ন প্রান্তে শিবির খোলা হচ্ছে। কারণ মোদী সরকার চায় যে গরিব এবং মধ্যবিত্তের টাকা তাঁদের হাতেই পৌঁছে যাক।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এটা জেনে হতবাক হয়ে যাবেন যে আজ দেশের ব্যাঙ্কে আমাদের দেশের নাগরিকদেরই দাবিহীন ৭৮,০০০ কোটি টাকা পড়ে আছে। জানা নেই যে সেই টাকা কার, তিনি কোথায় আছেন। সেই টাকার বিষয়ে খোঁজ নেওয়ারও কেউ নেই। একইভাবে বিমা সংস্থাগুলির কাছে প্রায় ১৪,০০০ কোটি টাকা পড়ে আছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির কাছে পড়ে আছে প্রায় ৩,০০০ কোটি টাকা। ৯,০০০ কোটি টাকা পড়ে আছে ডিভিডেন্ডের। আর সেই টাকাটা দাবিহীন অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘সেই টাকার মালিক নন কেউ। এই অর্থ গরিব এবং মধ্যবিত্ত পরিবারের। আর তাই….যাঁদের সেই টাকা, তাঁরা ভুল গিয়েছেন। আমাদের সরকার এখন দেশজুড়ে তাঁদের খুঁজছে - আরে বলুন, এটা আপনার টাকা নয় তো? আপনাদের মা-বাবার টাকা নয় তো? কেউ রেখে দিয়ে চলে যাননি তো? আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি।’
আর সেজন্য কী কী পদক্ষেপ করা হচ্ছে, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ শিবির খোলা হয়েছে। প্রায় ৫০০টি জেলায় এরকম শিবির খুলে ফেলেছে সরকার। ১,০০০ কোটি টাকা দিয়ে ফেলেছে। টাকা পড়েছিল। কেউ নেওয়ার মতো ছিলেন না। কিন্তু এটা মোদী। লোককে খুঁজে আনছে। আর বলছে যে আপনার পয়সা, নিয়ে যান।
News/News/PM Modi At HTLS 2025: ১ লাখ কোটি টাকার বেশি পড়ে আছে দেশে, গরিব ও মধ্যবিত্ত খুঁজছে সরকার, জানালেন মোদী