Yashasvi on Rohit's antics: 'রোহিত ভাই বকছে না কেন….?' ঝাড় না খেলে চাপে পড়ে যান বিশাল, ফাঁস ভারতীয় তারকার

রোহিত শর্মার 'গার্ডেনওয়ালা বান্দা'-রা যে তাঁর কত বড় ভক্ত, সেটার প্রমাণ মিলল আরও একবার। আর তাঁরা এতটাই রোহিতের ভক্ত যে ভারতের তারকা ক্রিকেটার যদি বকাবকি না করেন, তখন নিজেরাই চাপে পড়ে যান। ভাবতে বসে যান যে রোহিতকে এমন কিছু বলে দেননি তো যাতে তারকা ক্রিকেটার কষ্ট পেয়েছেন।

Published on: Dec 11, 2025 9:56 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রোহিত শর্মার 'গার্ডেনওয়ালা বান্দা'-রা যে তাঁর কত বড় ভক্ত, সেটার প্রমাণ মিলল আরও একবার। আর তাঁরা এতটাই রোহিতের ভক্ত যে ভারতের তারকা ক্রিকেটার যদি বকাবকি না করেন, তখন নিজেরাই চাপে পড়ে যান। ভাবতে বসে যান যে রোহিতকে এমন কিছু বলে দেননি তো যাতে তারকা ক্রিকেটার কষ্ট পেয়েছেন। তাঁদের কাছে রোহিত যত না বেশি তারকা ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটার, তার থেকে বেশি করে ‘দাদা’। আর সেই ‘দাদা’-র ট্রেডমার্ক বকাবকির কথা বলতে গিয়ে সংবামাধ্যম আজতকের অনুষ্ঠানে ভারতের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল বলেন, 'যখন রোহিত ভাই আমাদের বকাবকি করে, তখনই সেই বকুনির সঙ্গে আকুণ্ঠ ভালোবাসা এবং প্রশ্রয় মিলে থাকে। আসলে রোহিত ভাই যখন বকাবকি করে না, তখনই একটা অস্বস্তি হয় যে কী হল। (মনে হয় যে) রোহিত ভাই কেন বকাবকি করছে না, আমার কোনও কাজে রোহিত ভাইয়ের কি খারাপ লেগেছে?'

'গার্ডেনওয়ালা বান্দা' যশস্বী জয়সওয়ালকে বকুনি রোহিত শর্মার। (ছবি সৌজন্যে, এক্স @StarSportsIndia)
'গার্ডেনওয়ালা বান্দা' যশস্বী জয়সওয়ালকে বকুনি রোহিত শর্মার। (ছবি সৌজন্যে, এক্স @StarSportsIndia)

যশস্বীর কাছে রোহিত আসলে ‘দাদা’

আর যশস্বীর তো সত্যিই সেরকম মনে হওয়ার কথা। রোহিত একেবারে দাদার মতো যশস্বীকে গাইড করেন। যেমন ভালোবাসেন, তেমন বকুনিও দেন। এমনকী ম্যাচের মধ্যেই এমন-এমন সব কথা বলেছেন যশস্বীর মতো 'গার্ডেনওয়ালা বান্দা'-দের, যে সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে। পরিণত হয়ে গিয়েছে মিমে। এই তো গত বছর যখন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছিল ভারত, তখনও সেরকম বকুনি খেয়েছিলেন যশস্বী।

নিজেরা যে ভুল করেছেন রো-কো, সেগুলো যেন অন্যরা না করে!

কিন্তু তাতে যশস্বীরা কিছু মনে করেন না বা ইগোতে নেন না, সেটার প্রমাণ দিলেন নিজেই। ওই অনুষ্ঠানে যশস্বী বলেন, 'যখন ওরা (রোহিত শর্মা এবং বিরাট কোহলি) থাকে, তখন সেটা আমাদের জন্য খুব ভালো হয়। কারণ ওরা খেলা নিয়ে আলোচনা করে। ওরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে দেয়। যে তীক্ষ্ণতার সঙ্গে ওরা ভারতের হয়ে খেলেছে এবং দেশকে জিতিয়েছে, তাতে ওরা আমাদের কাছে অনুপ্রেরণা। ওরা আমাদের বলে যে প্রথম-প্রথম ওরা কী ভুল করত। আর আমরা সেইসব ভুল কীভাবে এড়িয়ে যেতে পারব, তাও আমাদের বলে।'

রোহিত-বিরাট না থাকলে মিস করি, বললেন যশস্বী

সেইসঙ্গে যশস্বী বলেন, ‘ওরা যখন থাকে না, তখন ওদের মিস করি। ওরা থাকলে অনেক বেশি বিন্দাস মুডে থাকি। যখন (বিশাখাপত্তনমে) তৃতীয় একদিনের ম্যাচে খেলছিলাম, তখন রোহিত ভাই বলছিল যে আমি এত শান্ত থাকি। আর সময় নিয়ে খেলি, রোহিত ভাই ঝুঁকি নিয়ে খেলবে। একইভাবে বিরাট পাজি আমায় ছোট-ছোট টার্গেট দিচ্ছিল। আর বলছিল যে আমাদেরই ম্যাচটা বের করতে হবে। জিততে হবে ম্যাচটা।’ যে ম্যাচে একদিনের ক্রিকেটে নিজের প্রথম শতরান করেছেন যশস্বী।