India Beats Bangladesh: বাংলাদেশকে গুনে গুনে ৪ গোল! U-19 মহিলা সাফ কাপ ২০২৬-এ ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন
বাংলাদেশকে হারিয়ে ভারতের মেয়েরা অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবলে সাফ কাপ চ্যাম্পিয়ন!
সবেমাত্র ২৪ ঘণ্টা হয়েছে, ভারতের অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট দল সুসংবাদ দিয়েছে দেশকে! শুক্রের রাতেই ভারত উজ্জাপন করেছে বৈভব, আয়ুষদের অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ জয়কে! এরই মধ্যে নেপালের মাটি থেকে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দলও দেশের জন্য নিয়ে এল সুখবর। এবার ভারতের অনুর্ধ্ব ১৯ মহিলা দল বাংলাদেশকে হারিয়ে সাফ কাপ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল ২০২৬-এর চ্যাম্পিয়ন।

বাংলাদেশকে টানা ৪ গোল দিয়ে এদিন ভারতের অনূর্ধ্ব মেয়েরা দেশকে উপহার দেয় দাপটের জয়। ৪-০এ এই ফাইনাল জিতে ভারতীয় ক্রীড়া জগতে ফের এক মাইলফলক পার করল ভারতীয় মহিলা ফুটবল!
সাফ কাপ ২০২৬ অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবলের ম্যাচ শনিবার আয়োজিত হয়েছিল নেপালের পোখরার রাঙ্গাসালায়। এই বছরের ভারতের অনূর্ধ্ব-১৭ দলকে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নেতৃত্ব দেওয়া জুলান নংমাইথেন, এই সাফ কাপের ম্যাচগুলিতে অনূর্ধ্ব ১৯ মহিলা টিমেরও ক্যাপ্টেন। আজকের ম্যাচে প্রীতিকা বর্মণের কাছ থেকে পাস পেয়ে জালে বল ফেলে গোলের দাপট ধরে রাখেন নংমাইথেন।
এদিনের ম্যাচের প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১-০এ। ধীরে ধীরে আলভা, প্রীতিকাদের দাপট শুরু হয়ে যায় মাঠে। এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের খেলায় এর আগে বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারায়। যার বদলা এদিন ফিরিয়ে দিল ভারতের মেয়েরা!
গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স নিয়ে এগোয়। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কেউ বল পাঠাতে পারেনি। তবে ফাইনালে সেই জয়ের ধারা বজায় রাখতে পারেনি ভারতের প্রতিবেশী এই দেশ। ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ফাঁক গলে ভারতের ক্যাপ্টেন দাপট ধরে রাখেন। তবে, বাংলাদেশ ফিরে আসার পথ খুঁজছিল, কিন্তু শেষের দিকে ভারত আবারও আক্রমণ করে। সেঞ্জামের বক্সের মধ্যে নিচু ক্রসটি অন্বিতা রঘুরামনের কৌশলে জালে জড়িয়ে যায়, যার হাত ধরে ম্যাচ শেষের আগে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ভারত জিতে নেয় ম্যাচ। গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দাপুটে মেজাজ থাকলেও, ফাইনালে ভারতের মেয়েরা এইভাবেই দুরমুশ করেছে বিপক্ষকে। নবনিযুক্ত প্রধান কোচ পামেলা কন্টির অধীনে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারত অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে তাদের অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা করেছে।
E-Paper











