ভারতের ২০২৬ সাল শুরু হবে বন্দুক দিয়ে! প্রথম দফার ৪০,০০০ LMG দেবে ইজরায়েলি সংস্থা

আগামী বছরের গোড়ার দিকেই ভারতে প্রথম দফায় লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। একটি ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থাকে উদ্ধৃত করে এমনই জানানো হল সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে।

Published on: Dec 07, 2025 11:54 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী বছরের গোড়ার দিকেই ভারতে প্রথম দফায় লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। একটি ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থাকে উদ্ধৃত করে এমনই জানানো হল সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইজরায়ের ওয়েপেন ইন্ডাস্ট্রির তরফে বলা হয়েছে যে প্রায় ১.৭ লাখ নয়া প্রজন্মের কার্বাইন নিয়ে চুক্তি করার চূড়ান্ত পর্যায়ে আছে। সেইসঙ্গে পিস্তল, রাইফেল, মেশিন গান-সহ নিজেদের বিভিন্ন অস্ত্র বিক্রির জন্য ভারতের বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় গড়ে তোলার কাজ চলছে বলে ইজরায়েলের সংস্থার তরফে জানানো হয়েছে।

আগামী বছরের গোড়ার দিকেই ভারতে প্রথম দফায় লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আগামী বছরের গোড়ার দিকেই ভারতে প্রথম দফায় লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

ওই সংস্থার তরফে বলা হয়েছে, ‘আমরা এখন তিনটি উল্লেখযোগ্য বিষয়ের সঙ্গে যুক্ত আছি। প্রথমত, ৪০,০০০টি লাইট মেশিন গানের চুক্তি। যা গত বছর স্বাক্ষর করা হয়েছিল। আমরা যাবতীয় পরীক্ষা, ট্রায়াল এবং সরকারি কাজ সেরে ফেলেছি। উৎপাদনের জন্য আমরা লাইসেন্সও পেয়ে গিয়েছি। আমরা প্রথম দফায় সেই (লাইট মেশিন গান) সরবরাহ করে দিতে চাই (আগামী বছরের) গোড়া থেকেই।’ সেইসঙ্গে ওই সংস্থার তরফে বলা হয়েছে, ‘পাঁচ বছর ধরে লাইট মেশিন গান দেওয়ার কথা আছে। কিন্তু আমরা আরও দ্রুত সেই কাজটা করতে পারি।’

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলি সংস্থার তরফে জানানো হয়েছে যে দ্বিতীয় বিষয়টি হল 'ক্লোজ কোয়াটার্স ব্যাটেল কার্বাইনের টেন্ডার'। ওই চুক্তির আওতায় ৪০ শতাংশ কার্বাইন দিতে চায় ইজরায়েলি সংস্থা। আপাতত চুক্তি স্বাক্ষরের আগের পর্যায়ে আছে তারা। চলতি বছরের শেষের দিক বা আগামী বছরের গোড়ার দিকের মধ্যে সেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে ইজরায়েলি সংস্থার তরফে আশাপ্রকাশ করা হয়েছে।

সেইসঙ্গে ইজরায়েলের সংস্থার তরফে জানানো হয়েছে, আরও অন্যান্য বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। পিস্তল, রাইফেলের মতো বিভিন্ন অস্ত্র এবং সামরিক সরঞ্জামের বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে।