India on Trump's Comment about Modi: মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য ট্রাম্পের, 'যথাযথ ব্যবস্থা নেব', বলল ভারত
ট্রাম্প বলেছিলেন, 'মোদীর রাজনৈতিক ক্যারিয়ার আমি নষ্ট করতে চাই না।' মুখে এই কথা বললেও অনেক বিশ্লেষকই মনে করছিলেন, এই মন্তব্যের মাধ্যমে মোদীকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই নিয়ে এবার প্রশ্ন করা হল ভারতের বিদেশ মন্ত্রককে। তা নিয়ে মুখ খুললেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে মোদীকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। ভিডিয়োতে ট্রাম্প বলেছিলেন, 'মোদীর রাজনৈতিক ক্যারিয়ার আমি নষ্ট করতে চাই না।' মুখে এই কথা বললেও অনেক বিশ্লেষকই মনে করছিলেন, এই মন্তব্যের মাধ্যমে মোদীকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই নিয়ে এবার প্রশ্ন করা হল ভারতের বিদেশ মন্ত্রককে। তা নিয়ে মুখ খুললেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ট্রাম্প বলেছিলেন, 'মোদীর রাজনৈতিক ক্যারিয়ার আমি নষ্ট করতে চাই না।'
উল্লেখিত ভিডিয়ো নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, 'যে ভিডিয়োর কথা বলা হচ্ছে, সেটা আমি দেখিনি। তবে এমন ধরনের ভিডিয়ো যদি সত্যি থেকে থাকে, সেটা সত্যি হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।' উল্লেখ্য, এফবিআই ডিরেক্টরের সঙ্গে সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে বলতে শোনা যায়, 'মোদী একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। এখন, আমি জানি না ভালোবাসা শব্দটি কি অন্যভাবে নেওয়া উচিত কিনা। আমি চাই না যে আপনারা এটিকে অন্যভাবে নিন। আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। তবে আপনাকে বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে লক্ষ্য করে আসছি। আমার বন্ধুরা অনেক দিন ধরে সেখানে আছে।'
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছিল আমেরিকার। বদলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়েছিল আমেরিকার। অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্প একেক সময় একেক ধরনের মন্তব্য করেছেন। যদিও মোদী তাঁকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারত-পাক সংঘাত থামানোর ক্ষেত্রে ট্রাম্পের কোনও কৃতিত্ব ছিল না। এই ইস্যুতে টানাপোড়েনের মাঝেই ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য আলোচনা থমকে গিয়েছিল। তবে ভারত-মার্কিন সম্পর্ক ফের জুড়তে শুরু করেছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি নাকি শুল্ককে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, শন্তি স্থাপন না করলে তিনি বাণিজ্য চুক্তি করবেন না। এর আগে এই শুল্ক আরোপ নিয়েও একেক রকম দাবি শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তাঁর দাবি অনুযায়ী, ট্রাম্প নাকি ভারত ও পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন অপারেশন সিঁদুরের সময়। ভারত অবশ্য এই সব দাবি শুরু থেকেই অস্বীকার করে এসেছে। দিল্লি স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, অপারেশন সিঁদুরের সময় প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে কোনও কথাই হয়নি। যদিও ট্রাম্প বলেন, তিনি নাকি সরাসরি মোদীর সঙ্গে কথা বলেছিলেন।
News/News/India On Trump's Comment About Modi: মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য ট্রাম্পের, 'যথাযথ ব্যবস্থা নেব', বলল ভারত