মদের নেশায় বুঁদ! স্কচ হুইস্কির সবচেয়ে বড় বাজার হবে ভারত, কী বলছে SWA?
ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির জেরে স্কচের মতো অ্যালকোহল জাতীয় পণ্যের দাম অনেকখানি কমে যাবে।
সাধারণভাবে এশীয় দেশগুলিতে অ্যালকোহল হিসেবে বিয়ারের বিক্রিই বেশি। তবে ভারতের বেশি পছন্দ স্কচ হুইস্কি। দীর্ঘদিন ধরেই ভারত বিশ্বের অন্যতম হুইস্কি বিক্রয়ের বাজার ছিল। এবার 'স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনে'র সিইও মার্ক কেন্ট সিএমজি জানালেন, আগামী কয়েক বছরের মধ্যে আয়তন এবং দাম উভয় দিক থেকেই স্কচ হুইস্কির সবচেয়ে বড় বাজার হয়ে উঠবে ভারত।

‘দ্য স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন’ (এসডব্লুএ) তথ্য অনুসারে, ইতিমধ্যেই ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্বে স্কচ হুইস্কির সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে ভারত। এ বছর প্রায় ১৯২ মিলিয়ন বোতল স্কচ আমদানি করেছে ভারত। তবে দামের দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। তবে এসডব্লুএ-র সিইও আশাবাদী যে ব্রিটেন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির পরে স্কচ হুইস্কির বাজার বৃদ্ধি এবং আরও প্রতিযোগিতামূলক আমদানি পরিবেশের সমন্বয় দেশ দামের দিক থেকেও বৃহত্তম স্থানে পৌঁছে যাবে। একই সঙ্গে মার্ক কেন্ট ভারতীয় মল্ট হুইস্কির উত্থানের প্রশংসা করেছেন। তিনি ইন্ডিয়ান মল্ট হুইস্কি অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন, কারণ উভয় পক্ষই উৎপাদন এবং একসঙ্গে কাজ করার ক্ষেত্রে নিজস্ব মতামত বিনিময় করে। এই সহযোগিতাকে ভারতীয় এবং স্কটিশ উভয় শিল্পের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর মতো শহরের স্কচপ্রেমীদের জন্য এটি এক নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে গ্লেনফিডিচ ১৮ বা জনি ওয়াকার ব্লু লেবেলের বোতল আর শুধুই বিলাস নয়, মাঝেমধ্যেই উপভোগ করার মতো এক প্রাপ্তিযোগ্য আনন্দে পরিণত হবে।
মার্ক কেন্ট জানান, 'ভারতীয় কোম্পানিগুলির জন্য ব্রিটেন ভারতীয় একক মল্ট রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ব বাজারের জন্য অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে। তাই, এটি সত্যিই উভয় পক্ষের জন্য একটি সুবর্ণ সুযোগ। তবে তিনি উল্লেখ করেছেন যে বাজারের সাফল্য বিশ্ব অর্থনীতির কিছু বিষয়ের উপরও নির্ভর করবে। মার্ক কেন্ট আশাবাদী যে ভারতের 'স্কচ এবং হুইস্কি সম্পর্কে অত্যন্ত জ্ঞান রয়েছে। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির জেরে স্কচের মতো অ্যালকোহল জাতীয় পণ্যের দাম অনেকখানি কমে যাবে। পূর্বে ব্রিটেন থেকে আসা স্কচ হুইস্কি এবং জিনের উপর শুল্ক ছিল ১৫০ শতাংশ। সেটা কমিয়ে আনা হবে ৭৫ শতাংশে। আগামী ১০ বছরের মধ্যে তা আরও কমে হবে ৪০ শতাংশ। স্বাভাবিকভাবেই এই ধরনের পণ্যে শুল্ক কমে যাওয়ায় ভারতের বাজারে এর দাম অনেকটা কমে যাবে। বর্তমানে বহুমূল্য এই মদ চলে আসবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। শুল্ক কমানো প্রসঙ্গে 'স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনে'র সিইও বলেন, 'এটি বিভিন্ন দেশ এবং তাদের নিজস্ব নিয়ন্ত্রণ এবং শুল্ক কাঠামোর উপর নির্ভর করবে। একই সঙ্গে এটি ভিন্ন ভিন্ন কোম্পানির উপর নির্ভর করবে। এটা বলা ঠিক যে আপনি গ্রাহকদের খরচ কমানো দেখতে পাবেন, তবে এটি ভিন্ন ভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে।'












