India-US Trade Deal Latest Update: ভারত-মার্কিন চুক্তিতে অন্তর্ভুক্ত নয় বহু কৃষি ও দুগ্ধজাত পণ্য, জানুন কী কী বাদ?

পীযূষ গোয়েল আজ বলেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি ভারতীয় রফতানিকারকদের, বিশেষত ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার উন্মুক্ত করবে।

Published on: Feb 07, 2026 12:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এই নিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এরপরই বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি ভারতীয় রফতানিকারকদের, বিশেষত ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই), কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার উন্মুক্ত করবে। এই চুক্তির অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বাতিল করছে। এছাড়া পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে।

ভারতের কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার উন্মুক্ত করবে এই চুক্তি। (AFP)
ভারতের কৃষক এবং মৎস্যজীবীদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার উন্মুক্ত করবে এই চুক্তি। (AFP)

এই চুক্তির ফলে ভারতের রফতানি বৃদ্ধির পাশাপাশি মহিলা ও যুব সম্প্রদায়ের জন্য লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানান পীযূষ গোয়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের শিল্পপণ্য এবং বেশ কিছু খাদ্য ও কৃষিপণ্যের ওপর শুল্ক কমানো হবে বা তুলে দেওয়া হবে। ভারতের জেনেরিক ওষুধ, রত্ন, হীরা এবং বিমানের যন্ত্রাংশ সহ বিভিন্ন সামগ্রীর ওপর শুল্ক শূন্য থাকবে। এর ফলে, ভারতের রফতানি প্রতিযোগিতায় সুবিধা পাবে এবং 'মেক ইন ইন্ডিয়া' অভিযানের পরিসর বাড়বে।

ভারত-পাক এই চুক্তিটি ভুট্টা, গম, চাল, সোয়া, হাঁস-মুরগি, দুধ, পনির, ইথানল (জ্বালানি), তামাক, কিছু শাকসবজি, মাংস ইত্যাদির মতো সংবেদনশীল কৃষি ও দুগ্ধজাত পণ্যগুলিকে সুরক্ষিত রাখা হবে। এছাড়া ওটস, ময়দা, জোয়ার, বার্লি, রাগির মতো খাদ্যপণ্যও মার্কিন রফতানি থেকে 'সুরক্ষিত'। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত নয় পেঁয়াজ, আলু, মটরশুঁটি, লেবু, মাশরুম, জুচিনি, কুন্দরু, ঢেঁড়স, কুমড়ো, রসুন, শসা, ক্যাপসিকাম, ছোলা এবং মিষ্টি আলু। অর্থাৎ, এই পণ্যগুলি বাইরে থেকে আসবে না।

ফলের ক্ষেত্রে কলা, আম, স্ট্রবেরি, চেরি, শুকনো বরই, শুকনো আপেল, তেঁতুল, চেস্টনাট কার্নেল, ড্রাই ফ্রুট, কমলালেবু, ম্যান্ডারিন, আঙ্গুর, লেবু ও আঙুরও এই চুক্তিতে রাখা হয়নি। ভারতীয় দুগ্ধজাত পণ্যগুলিকেও এই চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুধ, ক্রিম, দই, বাটার মিল্ক, মাখন, ঘি, পনির, মাখন তেল, পনির এবং অন্যান্য পণ্য। মশলার ক্ষেত্রে গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, ধনেপাতা, জিরা, হিং, আদা, হলুদ, সেলারি, মেথি, সর্ষে, কালো সর্ষে এবং অন্যান্য গুঁড়ো মশলাও বাদ দেওয়া হয়েছে চুক্তি থেকে।