India-US Trade Deal Latest Update: ঘোষণা তো হল, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সই হবে কবে? বড় দাবি রিপোর্টে
রিপোর্টে দাবি করা হল, আগামী সপ্তাহের শুরুর দিকেই সই হয়ে যেতে পারে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে। আমেরিকার শীর্ষ স্থানীয় কর্মকর্তারা আগামী সপ্তাহে দিল্লি আসতে চলেছেন। এদিকে চুক্তি সই হলে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।
ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে। নরেন্দ্র মোদীও এই নিয়ে বার্তা দিয়েছেন। তবে এই চুক্তি এখনও সই হয়নি। এই আবহে বাণিজ্য চুক্তি নিয়ে নানা দাবি এবং জল্পনা তৈরি হয়েছে। এই চুক্তি কবে নাগাদ হতে পারে? এনডিটিভির রিপোর্টে দাবি করা হল, আগামী সপ্তাহের শুরুর দিকেই সই হয়ে যেতে পারে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে। আমেরিকার শীর্ষ স্থানীয় কর্মকর্তারা আগামী সপ্তাহে দিল্লি আসতে চলেছেন। এদিকে চুক্তি সই হলে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।
রিপোর্টে দাবি করা হল, আগামী সপ্তাহের শুরুর দিকেই সই হয়ে যেতে পারে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেন যে তিনি মোদীর সাথে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছেন। এর ফলে ভারতীয় পণ্যের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনবে আমেরিকা। এর আগে রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেটাও বাতিল করা হয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন, এই শুল্ক কমানোর বিনিময়ে ভারত ৫০০ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান জ্বালানি কিনবে। এছাড়া মার্কিন আমদানির উপরও শুল্ক শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে ভারত। যদিও এই সব বিষয়ে ভারত এখনও মুখ খোলেনি। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছেন, ভারতের কৃষকদের স্বার্থ কোনও ভাবে খুণ্ণ করা হয়নি এই চুক্তিতে।
এদিকে ভারত রুশ তেল কিনবে না বলে ট্রাম্প যে দাবি করেছেন, সেই পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 'একটা স্বাধীন দেশ কার সাথে বাণিজ্য করবে সেটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বড় বড় দাবি করছেন। তিনি মনে করেন এটা তাদের অধিকার। এই বিষয়টা অবশ্য নতুন নয়। এদিকে ভারতের নেতৃত্ব বারবার রাশিয়া এবং জনসমক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। নয়াদিল্লি জাতীয় স্বার্থে কাজ করে। তারা স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেয়। আমাদের এটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে ভারতের বন্ধুরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। ভারত যদি রাশিয়ার জ্বালানি কেনে, তাহলে তা উভয় দেশের জন্যেই ভালো। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ভারসাম্য বজায় থাকবে। ভারতীয় পার্টনারদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে তৈরি আছি।'
News/News/India-US Trade Deal Latest Update: ঘোষণা তো হল, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সই হবে কবে? বড় দাবি রিপোর্টে