India Vs USA T20 Score: ভারতের ডুবন্ত ব্যাটিং পারফরম্যান্সের দিগন্তে ‘সূর্যোদয়’! SKY ম্যাজিকে ট্রাম্পের দেশ ইউএস-র হার

T20 WCর প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যান্স বেশ উদ্বেগজনক ঠেকেছে। তারকা ব্যাটসম্যানদের পর পর ফিরে যাওয়া, একটা সময় চাপে ফেলে দেয় ভারতকে।

Published on: Feb 07, 2026 10:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত মুখোমুখি হয় ট্রাম্পের দেশ আমেরিকার। শুরুতে টসে হেরে সূর্যরা ব্যাট হাতে মাঠে নামে। এদিন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই কার্যত বড় চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তবে দিনের শেষে ২৯ রানে হারে ইউএসএ।

ভারতের ডুবন্ত ব্যাটিং পারফরম্যান্সের দিগন্তে ‘সূর্যোদয়’! SKY (সূর্যকুমার যাদব) ম্যাজিক ছিল জারি।
ভারতের ডুবন্ত ব্যাটিং পারফরম্যান্সের দিগন্তে ‘সূর্যোদয়’! SKY (সূর্যকুমার যাদব) ম্যাজিক ছিল জারি।

এদিন গোটা ওয়াংখেড়ে সহ গোটা ভারতীয় ক্রিকেট দলের ফ্যানকূল যখন পাওয়ার প্লে-তে আমেরিকার বিরুদ্ধে অভিষেক, ঈশানদের ঝোড়ো ব্যাটিং দেখার অপেক্ষায় ছিল, ঠিক তখনই ভারতের ক্রিকেট ফ্যানদের হতাশ করে শূন্য রানে আউট হয়ে যান ‘বাউন্ডারি মেশিন’ অভিষেক শর্মা। এই প্রথম ধাক্কা আসে, ৮ রানের মাথায়। এরপর ক্রিজে পৌঁছন তিলক বর্মা। অপরদিকে তখন ওপেনার ঈশান। বেশিক্ষণ টেকেনি পার্টনারশিপ। ভারতের ৪৫ রানের মাথায় ঈশানের উইকেট পতন হয়। এরপর দ্রুত ফেরেন তিলক। ততক্ষণে ২২ গজে নেমে গিয়েছেন ক্যাপ্টেন সূর্যকুমার। একপ্রান্তে টিকে থেকে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্য। অপর প্রান্তে একের পর এক উইকেট খোয়াতে থাকে ভারত। যখনই আশা জাগছিল, দুবে না খেলতে পারলেও রিঙ্কু খেলবেন, রিঙ্কু না খেলতে পারলেও হার্দিক কিম্বা অক্সর খেলবেন, তখনই এঁরা সকলেই ব্যর্থ হতে থাকেন। অন্যদিকে, মাটি কামড়ে খেলতে থাকেন অধিনায়ক 'সুরিয়া দাদা'! পার করেন নিজস্ব অর্ধশতরান। টিমকে তুলে পার করিয়ে দেন ১৫০ । SKY (সূর্যকুমার যাদব)র ব্যাটিং-ম্যাজিকে ভর করে শেষমেশ ১৬১ রানে ৯ উইকেটের স্কোর বোর্ডে রাখে ভারত। অপরাজিত ৮৪ রান লেখা থাকে সূর্যকুমার যাদবের নামের পাশে।

এরপর বল হাতে শুরুর দিক থেকেই ঝলসে ওঠেন সিরাজ। যিনি আজ বুমরাহর অনুপস্থিতির ম্যাচে খেলেন ভারতীয় স্কোয়াডে। এরপর নির্দিষ্ট সময় পর পর উইকেট পড়েছে আমেরিকার। একটা সময়, ১৩ ওভারের শেষে ৭১ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে আমেরিকা।শেষমেশ ২৯ রানে হারে আমেরিকা। ১৩২ রানে গুটিয়ে যায় একাধিক ভারতীয় বংশোদ্ভূতয় ঠাসা ইউএস-র ইনিংস।