India-Bangladesh relation update: মুখ সামলে কথা বলুন, 'যে কোনও……', ইউনুসকে ওয়ার্নিং রাজনাথের, পরমাণু নাটকেরও পালটা

মুখ সামলে কথা বলুন, 'যে কোনও……', বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে ওয়ার্নিং দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু নাটকেরও পালটা দিলেন তিনি।

Published on: Nov 07, 2025 5:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের মহম্মদ ইউনুসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংবাদমাধ্যম নিউজ ১৮-র সাক্ষাৎকারে রাজনাথ স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারত যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু ইউনুস (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) যা বলছেন, তা নিয়ে সতর্ক থাকা উচিত।’

মহম্মদ ইউনুসকে ওয়ার্নিং দিলেন রাজনাথ সিং। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং পিটিআই)
মহম্মদ ইউনুসকে ওয়ার্নিং দিলেন রাজনাথ সিং। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি এবং পিটিআই)

ইউনুসের ভুলভাল মন্তব্য, কড়া কথা রাজনাথের

আসলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময় সেই মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একাধিক উল্টো-পালটা মন্তব্য করেছেন। গত মার্চে চিন সফরে গিয়ে ইউনুস দাবি করেছিলেন যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি স্থলবেষ্টিত। সমুদ্র নেই। বরং বাংলাদেশই একমাত্র সমুদ্রের 'গার্ডিয়ান'। যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। পালটা কড়া বার্তা গিয়েছিল ভারত থেকে।

বাংলাদেশে মগজধোলাই করা হচ্ছে?

তাছাড়াও ইউনুসের আমলে বাংলাদেশের একটি অংশে ভারত-বিরোধী বীজ রোপণ করা হয়েছে। যে ভারতের কারণে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই দেশকেই নিয়ে ভুলভাল মন্তব্য করেন ইউনুসদের দেশের লোকজনদের একাংশ। গাছের পাতা নড়লেও তাতে ভারতের হাত দেখতে পান তাঁরা। সংশ্লিষ্ট মহলের মতে, নিজেদের দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতার লোভে দেশের মানুষের মগজধোলাই করছেন বাংলাদেশের নেতাদের একাংশ। পাকিস্তান যেমন নিজের দেশের মানুষের মাথা টুপি পরিয়ে রাখে, সেই কাজটাই বাংলাদেশেও করা হচ্ছে বলে মনে করছেন একাংশ।

পরমাণু পরীক্ষা নিয়েও সাফ কথা রাজনাথের

সেই আবহেই বাংলাদেশ নিয়ে রাজনাথ যে মন্তব্য করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারইমধ্যে পরমাণু বোমা পরীক্ষা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন রাজনাথ। পাকিস্তান, আমেরিকা পরমাণু বোমা পরীক্ষা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'ভারত কী করবে, সেটা ভবিষ্যতই বলবে। আমেরিকা বা পাকিস্তান কী করছে, সেটার চাপে পড়ে ওরা (আমেরিকা এবং পাকিস্তান) যা চায়, সেটাই করতে পারে। আমাদের যেটা সঠিক মনে হবে, আমরা সঠিক সময় সেটাই করব।'

News/News/India-Bangladesh Relation Update: মুখ সামলে কথা বলুন, 'যে কোনও……', ইউনুসকে ওয়ার্নিং রাজনাথের, পরমাণু নাটকেরও পালটা