Indian arrested in USA: 'অপরাধী রেকর্ড', ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল আমেরিকায়

সান দিয়েগোর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) অফিস এক্স-এ একটি পোস্টে গ্রেফতারির ঘোষণা করেছে। সেই পোস্টে লেখা হয়, ‘ভারত থেকে আমেরিকায় আসা একজন বিদেশি অপরাধী জসকরণ সিংকে দেশ থেকে ফেরানোর হবে। এই আবহে আইসিই সান দিয়েগো তাকে গ্রেফতার করেছে।’

Published on: Mar 08, 2026 10:38 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জসকরণ সিং নামে এক ভারতীয় নাগরিককে সান দিয়েগোতে গ্রেফতার করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সান দিয়েগোর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) অফিস এক্স-এ একটি পোস্টে গ্রেফতারির ঘোষণা করেছে। সেই পোস্টে লেখা হয়, 'ভারত থেকে আমেরিকায় আসা একজন বিদেশি অপরাধী জসকরণ সিংকে দেশ থেকে ফেরানোর হবে। এই আবহে আইসিই সান দিয়েগো তাকে গ্রেফতার করেছে। জনকরণ সিং হিট অ্যান্ড রানের মতো অপরাধে অভিযুক্ত। আমেরিকা থেকে ফেরত পাঠানো সংক্রান্ত শুনানি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জসকরণকে আইসিই হেফাজতে রাখা হবে।

আইসিই সান দিয়েগো গ্রেফতার করেছে এই ভারতীয়কে
আইসিই সান দিয়েগো গ্রেফতার করেছে এই ভারতীয়কে

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই ভারতীয় নাগরিক জশনপ্রীত সিংকে আটক করা হয়েছিল সান দিয়েগোতেই। জশনপ্রীতেরও 'অপরাধের ইতিহাস' থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছিল। আটক জশনপ্রীতের বিরুদ্ধে 'সন্ত্রাসের উদ্দেশ্যে হুমকি দেওয়া', 'মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ' এবং 'নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো'র অভিযোগ ছিল। কর্মকর্তারা জানিয়েছিলেন এই জশনপ্রীতকেও আমেরিকা থেকে ফেরত পাঠানোর শুনানি হবে। এই আবহে সে আইসিই হেফাজতে থাকবে।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে বসবাস করা হাজার হাজার ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় সামরিক বিমান ও বাণিজ্যিক ফ্লাইটে তাদের ফেরানো হয় ভারতীয়দের। তাদের অনেকেরই হাতে এবং পা শিকল দিয়ে বাধা ছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আমেরিকা থেকে ফেরত পাঠানো ভারতীয়দের অধিকাংশই পঞ্জাব, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিল। ট্রাম্প ২.০ জমানায় এইচ ১-বি ভিসা নীতিতেও ব্যাপক রদবদল আনা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথম ১১ মাসে ৩ হাজারেও বেশি ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। এদের অনেকেই দালালের মাধ্যমে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় গিয়েছিল। অনেকে আবার বৈধ ভিসা নিয়ে গিয়েছিল আমেরিকায়। তবে সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও আমেরিকায় থেকে গিয়েছিল তারা। এরই মাঝে গত কয়েক মাসে ট্রাম্পের অভিবাসন নীতি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনের মতো একাধিক শহর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More