Indian Coast Guard seized Sanctioned Tankers: মার্কিন নিষেধাজ্ঞা থাকা ৩ ট্যাঙ্কারকে মুম্বইয়ের কাছে ধরল ভারত, কী বলল ইরান
কয়েকদিন আগে তিনটি জাহাজকে তেল পাচার করার সময় ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বইয়ের কাছেই সেই জাহাজগুলি ধরা পড়েছিল। সেই ট্যাঙ্কারগুলি ইরান থেকে তেল পাচার করে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছিল। আপাতত ইরানের তেল রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন-ইরান উত্তেজনার আবহে ভারত মহাসাগর এবং আরব সাগরে কড়া নজরদারি বজায় রেখেছে ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের সামুদ্রিক অঞ্চল নিয়ে সতর্কতা অবস্থায় রয়েছে নৌসেনা এবং কোস্ট গার্ড। এরই মাঝে কয়েকদিন আগে তিনটি জাহাজকে তেল পাচার করার সময় ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মুম্বইয়ের কাছেই সেই জাহাজগুলি ধরা পড়েছিল। সেই ট্যাঙ্কারগুলি ইরান থেকে তেল পাচার করে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছিল। আপাতত ইরানের তেল রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজও মার্কিন নিষেধাজ্ঞর কবলে পড়েছে। এরই মাঝে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবার দাবি করল, ভারতের কোস্ট গার্ডের আটক করা ট্যাঙ্কারগুলি তাদের সঙ্গে যুক্ত নয়।
কয়েকদিন আগে তিনটি জাহাজকে তেল পাচার করার সময় ধরেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। (প্রতীকী ছবি) (REUTERS)
এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন নিষেধাজ্ঞা জারির পরে ফেব্রুয়ারির শুরুর দিকে ইরানের সঙ্গে যুক্ত তিনটি তেল ট্যাঙ্কার আটক করেছিল ভারত। একইসঙ্গে অবৈধ বাণিজ্য রোধে সামুদ্রিক অঞ্চলে নজরদারি জোরদার করেছে ভারত। নিষেধাজ্ঞা এড়াতে মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করে তা পাচার করা হয়ে থাকে। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলি নিজেদের পরিচয় বদল করে অন্যান্য দেশের চোখে ধুলো দিতে চায়। ভারতীয় সমদ্রসীমানায় সেই অবৈধ তেল পাচার বন্ধ করাই কোস্ট গার্ডের লক্ষ্য।
এদিকে বাজেয়াপ্ত করা ট্যাঙ্কারগুলো হল স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া। এর আগে গত বছর মার্কিন ফরেন অ্যাসেট কন্ট্রোল জানিয়েছিল, তারা তিনটি ট্যাঙ্কার নিষিদ্ধ করেছে। বিশেষ ব্যাপার হলো, সেই নিষিদ্ধ জাহাজের আইএমও নম্বর ভারতের আটক জাহাজের আইএমও নম্বরের সঙ্গে মিলে যাচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের হাতে আটক তিনটি ট্যাঙ্কারের সঙ্গে তাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানির কোনও সম্পর্ক নেই। এটি আরও বলেছে যে সেই ট্যাঙ্কারে থাকা কেউই তাদের সংস্থার সাথে যুক্ত ছিল না।
অপরদিকে রিপোর্ট অনুযায়ী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশের সামুদ্রিক অঞ্চলে টহল দেওয়ার জন্য প্রায় ৫৫টি জাহাজ এবং ১০ থেকে ১২টি বিমান মোতায়েন করেছে। এছাড়া ভারত মহাসাগর এবং আরব সাগরে ভারতীয় নৌসেনাও কড়া নজরদারি বজায় রেখেছে। জলদস্যু থেকে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ রক্ষার্থে বড় ভূমিকা পালন করছে ভারতীয় নৌবাহিনী।
News/News/Indian Coast Guard Seized Sanctioned Tankers: মার্কিন নিষেধাজ্ঞা থাকা ৩ ট্যাঙ্কারকে মুম্বইয়ের কাছে ধরল ভারত, কী বলল ইরান