Indian Student Missing in USA: আমেরিকায় ৫ দিন ধরে নিখোঁজ IIT থেকে পাশ কড়া ভারতীয় পড়ুয়া

সাকেতকে শেষবার দেখা গিয়েছিল গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। পুলিশ সাকেতের খোঁজে বিজ্ঞাপ্তি দিয়েছে। তাতে বর্ণনায় বলা হয়েছে, ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এবং তাঁর ওজন প্রায় ৭২ কেজি ছিল। তাঁর চোখের রং বাদামী এবং চুল ছোট করে ছাঁটা।

Published on: Feb 14, 2026 11:52 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ হলেন এক ভারতীয় শিক্ষার্থী। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ২২ বছর বয়সি ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলে থেকে নিখোঁজ হয়েছেন। মার্কিন পুলিশ বিভাগ বলছে, সাকেতের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মার্কিন পুলিশের আশঙ্কা, সাকেতের জীবন বিপন্ন। জানা গিয়েছে, সাকেতকে শেষবার দেখা গিয়েছিল গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। পুলিশ সাকেতের খোঁজে বিজ্ঞাপ্তি দিয়েছে। তাতে বর্ণনায় বলা হয়েছে, ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এবং তাঁর ওজন প্রায় ৭২ কেজি ছিল। তাঁর চোখের রং বাদামী এবং চুল ছোট করে ছাঁটা।

২২ বছর বয়সি ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলে থেকে নিখোঁজ হয়েছেন।
২২ বছর বয়সি ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসইয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলে থেকে নিখোঁজ হয়েছেন।

সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট জেনারেল সাকেতের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সাকেত শ্রীনিবাসইয়া নিখোঁজ হওয়ার ঘটনায় ভারতীয় কনস্যুলেট জেনারেল উদ্বিগ্ন। সাকেত কর্ণাটকের বাসিন্দা এবং ইউসি বার্কলেতে স্নাতকোত্তরের ছাত্র তিনি। কনস্যুলেট তাঁর পরিবার এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ বজায় রেখে চলেছে ধারাবাহিক ভাবে।

সাকেত শ্রীনিবাসইয়া বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি এমএস পিডিপি ২৬ প্রোগ্রামের অধীনে এখানে ভর্তি হয়েছিলেন। তিনি ২০২৫ সালে আইআইটি মাদ্রাজ থেকে বিটেক সম্পন্ন করেছেন। এরপর তিনি বিদেশে পড়াশোনার সুযোগ পান এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সাকেত নিখোঁজ হওয়ার পর সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর সঙ্গে বসবাসকারী বন্তাস সিং। তাঁর পোস্টে লেখা ছিল যে সাকেত শ্রীনিবাসইয়া ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। বার্কলে হিলসে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। যদি কেউ তাঁর সম্পর্কে জানতে পারেন তবে দয়া করে যেন তাঁদের জানান। তিনি বলেন, 'এটা আমার জন্য খুবই কঠিন সময়, কেউ যদি সাহায্য করতে পারেন, দয়া করে যোগাযোগ করুন।'