Indian Woman Murder in USA: 'প্রাক্তন প্রেমিক নয়...', আমেরিকায় ভারতীয় তরুণীর খুনের কারণ নিয়ে নয়া দাবি বাবার

বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে নিকিতার মৃতদেহ উদ্ধার হয়েছিল মেরিল্যান্ডে অর্জুনের অ্যাপার্টমেন্টে। তাঁর শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে হাওয়ার্ড কাউন্টি পুলিশ।

Published on: Jan 06, 2026 12:15 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আমেরিকায় খুন হওয়া ভারতীয় তরুণী নিকিতা গোদিশলার বাবা এবার নয়া দাবি করলেন। মার্কিন পুলিশ এর আগে দাবি করেছিল, এই খুন করেছে অর্জুন শর্মা। এই অর্জুন নাকি নিকিতার প্রাক্তন প্রেমিক ছিল। তবে নিকিতার বাবা আনন্দ এবার দাবি করলেন, অর্জুন তাঁর মেয়ের প্রেমিক নয় বরং রুমমেট ছিল। এবং মেয়ের থেকে টাকা ধার করেছিল সে। এই আবহে টাকার জন্যেই এই খুন করা হয়েছে বলে দাবি করেন আনন্দ।

বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে নিকিতার মৃতদেহ উদ্ধার হয়েছিল মেরিল্যান্ডে অর্জুনের অ্যাপার্টমেন্টে।
বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে নিকিতার মৃতদেহ উদ্ধার হয়েছিল মেরিল্যান্ডে অর্জুনের অ্যাপার্টমেন্টে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে নিকিতার মৃতদেহ উদ্ধার হয়েছিল মেরিল্যান্ডে অর্জুনের অ্যাপার্টমেন্টে। তাঁর শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে হাওয়ার্ড কাউন্টি পুলিশ। রিপোর্ট অনুসারে, নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা গত ২ জানুয়ারি পুলিশের কাছে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেছিলেন। অর্জুন শর্মা কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি নিকিতাকে শেষ দেখেছিলেন ৩১ ডিসেম্বর টুইন রিভারস রোডে অবস্থিত তাঁর অ্যাপার্টমেন্টে। তবে তদন্তে জানা গেছে যে রিপোর্ট জমা দেওয়ার সাথে সাথেই অর্জুন শর্মা পালিয়ে ভারতে ফিরে আসেন। পুলিশ জানিয়েছে যে অর্জুন শর্মা ওই দিনই বিমানটি ধরেছিলেন। পুলিশ অর্জুন শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুলিশ সন্দেহ করছে যে নিকিত গোদিশলাকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও জানা যায়নি।

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস প্রতিক্রিয়া দিয়েছে। নিকিতার পরিবারের সঙ্গে দূতাবাসের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। নিকিতার পরিবারকে সব রকমের সাহায্য করা হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসেনর সঙ্গে খুনের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে যোগাযোগ রাখছে তারা। উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমেরিকা থেকে তাহাউর রহমান এবং অনমোল বিষ্ণোইকে দেশে ফিরিয়েছে ভারত। এই আবহে নিকিতা খুনে বিচারের জন্য অর্জুনকে আমেরিকায় ফিরিয়ে নিতে ভারতের কাছে আবেদন জানাতে পারে আমেরিকা। এই সবের মাঝেই নিকিতার সঙ্গে খুনি অর্জুনের সম্পর্ক এবং খুনের কারণ নিয়ে নয়া দাবি করলেন বাবা আনন্দ।