India's New Visa Rule for Bangladeshis: বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম চালু ভারতের, কী জানাল IVAC?
রিপোর্ট অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়া অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়। পরে আবেদনকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ স্লট বুকিং প্রক্রিয়া শুরু হয় সন্ধ্যা ৬টায়। নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে।
ভারতের নামে হাজার কুকথা বলবে, তবে দিনের শেষে চিকিৎসা করাতে সেই ভারতেই আসতে হয় বহু বাংলাদেশিকে। এই আবহে সাম্প্রতিক সময়ে ভারতের ডেপুটি হাইকমিশনগুলিতে ভিসা প্রক্রিয়া স্থগিত থাকায় বেশ বিপাকে পড়তে হয়েছিল ভিসা আবেদনকারীদের। আর এবার জানা গিয়েছে, ভারতের ভিসা পেতে আগ্রহী আবেদনকারীদের জন্য নয়া অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হয়েছে।
বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টায় নয়া অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়। পরে আবেদনকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য বরাদ্দ স্লট বুকিং প্রক্রিয়া শুরু হয় সন্ধ্যা ৬টায়। নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। অবশ্য তার জন্যে আবেদনকারীকে সেদিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করতে হবে। এদিকে সাইনআপের সময় ভিসা আবেদনের সময় দেওয়া ইমেইল ঠিকানাই ব্যবহার করতে হবে। সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন শেষে সাইনআপ সম্পন্ন করতে হবে। সাইনআপ প্রক্রিয়া সম্পন্ন হলে যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না করলে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা যাবে না।
এই নয়া অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের লিঙ্ক দেওয়া রয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে। উল্লেখ্য, দালালের মাধ্যমে অনেক ভিসা আবেদনকারী ভুয়ো বা অবৈধভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে ঠকতেন বলে অভিযোগ। তবে সেই সমস্যা থেকে ভিসা আবেদনকারীদের রক্ষা করতেই নয়া এই নিয়ম চালু করল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। নয়া নিয়মে সাড়ে পাঁচটা মধ্যে সাইনআপ এবং নথি আপলোড সম্পন্ন করতে হবে। পরে সন্ধ্যা ৬টায় স্লট বরাদ্দ হলে নতুন করে লগইন করতে হবে। সেই সময় আগামী দিনের ভিসা অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
News/News/India's New Visa Rule For Bangladeshis: বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম চালু ভারতের, কী জানাল IVAC?