India's Reply to Pak on Islamabad Blast: ইসলামাবাদের মসজিদে হামলা নিয়ে ভারতের দিকে আঙুল খাজার, 'আয়না' দেখাল নয়াদিল্লি
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদ বিস্ফোরণের জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। এর জবাবে বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয় যে ইসলামাবাদের মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়েছে ভারত। সেই ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।
ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ভারত জড়িত আছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের সেই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয় যে ইসলামাবাদের মসজিদে বোমা হামলার নিন্দা জানিয়েছে ভারত। সেই ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসলামাবাদ বিস্ফোরণের জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। (REUTERS)
এই আবহে ভারতের বিদেশ মন্ত্রক ইসলামাবাদের এই অভিযোগকে 'ভিত্তিহীন এবং অযৌক্তিক' বলে অভিহিত করেছে। ভারত বলেছে, 'ইসলামাবাদের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা অত্যন্ত শোচনীয় এবং এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য ভারত দুঃখ প্রকাশ করছে। এটা দুঃখজনক যে পাকিস্তান নিজেদের এমন সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছে যা তাদেরই সামাজিক কাঠামোকে বিকৃত করে। এর পরিবর্তে তারা নিজের খারাপ নিয়ে অন্যকে দোষারোপ করে নিজেকেই প্রতারিত করছে।'
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স-এ এক পোস্টে বলেছিলেন, 'হামলায় জড়িত সন্ত্রাসীর আফগানিস্তানে যাতায়াতের প্রমাণ মিলেছে।' এই আবহে ভারত ও আফগানিস্তানের মধ্যে যোগসাজশের কথা দাবি করেন খাজা আসিফ। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'লজ্জাজনক পরাজয়ের পর ভারত তার প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ করছে। এখন সরাসরি লড়াই করার সাহস তাদের নেই।' এর আগে বালোচিস্তানের অশান্তির জন্যেও ভারতকেই দায়ী করেছিলেন খাজা আসিফ। পাকিস্তানে কোনও কিছু হলেই ভারতের দিকে আঙুল তোলা একটা অভ্যাসে পরিণত হয়েছে পাকিস্তানের।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি প্রার্থনার সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। পাকিস্তানের রাজধানী তারলাই এলাকার খাদিজাতুল-কুবরায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, মসজিদের মেঝেত ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে রক্তক্ত সব মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী প্রথমে নমাজ আদায় করা মানুষের ওপর গুলি বর্ষণ করে। তারপরে সুইসাই বোমা বিস্ফোরণ ঘটায়।
News/News/India's Reply To Pak On Islamabad Blast: ইসলামাবাদের মসজিদে হামলা নিয়ে ভারতের দিকে আঙুল খাজার, 'আয়না' দেখাল নয়াদিল্লি