দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক শহরে বাতিল বহু ইন্ডিগোর উড়ান। এর জেরে যাত্রীদের দুর্ভোগ আজও জারি। আজ দিল্লি থেকেই ৩০টি উড়ান বাতিল হয়েছে। হায়দরাবাদ থেকে ৩৩টি উড়ান বাতিল হয়েছে। আজ দেশজুড়ে ইন্ডিগোর ১৭০টি উড়ান বাতিল হতে পারে।
আজও বহু উড়ান বাতিল করতে হল ইন্ডিগোকে। এর আগে গতকাল শতাধিক উড়ান বাতিল করে যাত্রীদের রোষের মুখে পড়েছিল ইন্ডিগো। ক্রু ঘাটতির জেরেই উড়ান বাতিল করতে হচ্ছে ইন্ডিগোকে। এবং এই সমস্যা আজও অব্যাহত। এর জেরে দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক শহরে বাতিল বহু ইন্ডিগোর উড়ান। এর জেরে যাত্রীদের দুর্ভোগ আজও জারি। আজ দিল্লি থেকেই ৩০টি উড়ান বাতিল হয়েছে। হায়দরাবাদ থেকে ৩৩টি উড়ান বাতিল হয়েছে। আজ দেশজুড়ে ইন্ডিগোর ১৭০টি উড়ান বাতিল হতে পারে।
আজ দেশজুড়ে ইন্ডিগোর ১৭০টি উড়ান বাতিল হতে পারে। (REUTERS)
এর আগে বুধবার দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দারাবাদ সহ দেশের বিভিন্ন শহর মিলিয়ে ২০০টির বেশি উড়ান বাতিল হয়েছিল ইন্ডিগোর। উল্লেখ্য, দেশে দৈনিক ২২০০টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। এই আবহে ২০০টি উড়ান বাতিল হওয়ায় বুধবার যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছিল ইন্ডিগো। তবে বৃহস্পতিবারও একই হাল তাদের। উল্লেখ্য, ইন্ডিগোর তরফ থেকে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি কার্যকর করা হয়েছে নভেম্বরে। আর তার জেরে ক্রু ঘাটতি দেখা দিয়েছে।
এই আবহে বৃহস্পতিতেই ডিজিসিএ-র তরফ থেকে ইন্ডিগো কর্তাদের বৈঠকের জন্য তলব করেছিল। এই আবহে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চেয়ে ইন্ডিগোর কাছ থেকে জবাব তলব করেছে ডিজিসিএ। উল্লেখ্য, নভেম্বরে ইন্ডিগোর মোট ১২৩২টি উড়ান বাতিল হয়েছিল। এর মধ্যে ৭৫৫টি উড়ান বাতিল হয়েছিল ক্রু ঘাটতি এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বিধি কার্যকর হওয়ার জেরে। আর গত মঙ্গলবার থেকে বিমানসংস্থাটির ঠিকমতো পরিষেবা প্রদানের হার মাত্র ৩৫ শতাংশে নেমে এসেছে। মঙ্গলবার ১,৪০০-রও বেশি উড়ানের সময়সূচিতে রদবদল করতে হয়েছে ইন্ডিগো-কে। এর জেরে বিবৃতি জারি করে ইন্ডিগো বলে, 'বিগত কয়েকদিনে ইন্ডিগোর কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে ব্যাহত হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের কাছে এই অসুবিধার জন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচির মতো নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে।'