Sushila Karki on Nepal: নেপালকে কোনওভাবে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, ভাইরাল সুশীলা কারকির বক্তব্য
বাংলাদেশে দেড় বছরের ওপরে হত চলল, এখনও নির্বাচন হল না। ভোট ঘোষণা হলেও তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুশীলা কারকির মন্তব্য। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনওভাবে বাংলাদেশ হতে দেওয়া যাবে না।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে নেপালেও ঘটে গিয়েছিল গণঅভ্যুত্থান। এরপর সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি। প্রতিশ্রুতি মতো তিনি ৬ মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করছেন নেপালে। তবে তাতেও পুরোপুরি শান্ত হচ্ছে না সেখানকার জেনজি আন্দোলনকারীরা। এছাড়া রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে সুশীলার ওপরে। আর এদিকে বাংলাদেশে দেড় বছরের ওপরে হত চলল, এখনও নির্বাচন হল না। ভোট ঘোষণা হলেও তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুশীলা কারকির মন্তব্য। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনওভাবে বাংলাদেশ হতে দেওয়া যাবে না।
সুশীলা কারকি বলেন, 'রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে; কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেন-জি তরুণেরাও প্রতিদিন বলছে- আজ ছাড়ো, কাল ছাড়ো। কিন্তু সরকার ছাড়ার অর্থ কী? কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে অপমান করা হচ্ছে। তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটুকথা ও গালিগালাজ শুনছি।'
এরপর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেন, 'সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না'
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে জেনজি আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী নেপাল ৷ পতন হয় সরকারের। ১২ সেপ্টেম্বর রাতে জেন জ়ি নেতাদের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কারকি। তিনি তখনই জানিয়েছিলেন, মার্চে দেশে নির্বাচন হবে। ছ'মাসের বেশি তাঁর অন্তর্বর্তী সরকার স্থায়ী হবে না। তাঁকে বলতে শোনা গিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য় ক্ষমতায় থাকবেন বলে তিনি সরকার গঠন করেননি। আসন্ন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড, শের বাহাদুর দেউবা এবং কেপি শর্মা ওলির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। আগামী ৫ মার্চ নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সেই আর্জি জানিয়েছেন সবার কাছে। এই নির্বাচনে অংশ নেবেন ওলি-সহ অন্যরা। এদিকে অন্তর্বর্তী সরকারের যাঁরা যাঁরা নির্বাচনে লড়বেন, তাঁদের পদত্যাগ করতে বলেছেন সুশীলা।
News/News/Sushila Karki On Nepal: নেপালকে কোনওভাবে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, ভাইরাল সুশীলা কারকির বক্তব্য