Bangladesh:গ্রুপ বদল নিয়ে BCBর কাছে বড় ধাক্কা এল আয়ারল্যান্ডের থেকে! বিশ্বকাপে বাংলাদেশের খেলা ঘিরে ধোঁয়াশা অব্যাহত
টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা ঘিরে জটিলতা অব্যাহত। এবার আয়ারল্যান্ড কী জানাল?
টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা ঘিরে ক্রমেই জটিলতা বাড়ছে। ইতিমধ্যেই, শনিবারও আইসিসির সঙ্গে বৈঠকে, ইউনুস সরকারের নেতৃত্বাধীন দেশের ক্রিকেট বোর্ড বিসিবি সাফ জানিয়েছে যে, তারা কিছুতেই ভারতে খেলতে আসবে না। মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে, নিরাপত্তার কারণে বাংলাদেশের টিম ভারতে বিশ্বকাপ টি২০ খেলতে রাজি নয়। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেট বোর্ড 'বিসিবি' শনিবার আইসিসিকে প্রস্তাব দেয়, বিশ্বকাপে তাদের গ্রুপ পরিবর্তনের। ক্রিকবাজ-র খবর অনুসারে বাংলাদেশ, আয়ারল্যান্ডের সঙ্গে তাদের গ্রুপ পাল্টাতে চেয়েছে। তবে বিসিবির সেই প্রস্তাবের পর আজ মুখ খুলল আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানিয়েছে যে তারা 'নির্দিষ্ট আশ্বাস' পেয়েছে যে তাদের বিশ্বকাপের সময়সূচী পরিবর্তন হবে না। ক্রিকেট আয়ারল্যান্ড আরও জানিয়েছে যে তারা তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ফলত, আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ বদলের আর্জি কার্যত ধুুলিস্যাৎ হয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে,'আমরা নিশ্চিতভাবে নিশ্চিত হয়েছি যে আমরা মূল সময়সূচী থেকে সরে আসব না। আমরা অবশ্যই শ্রীলঙ্কায় গ্রুপ পর্ব খেলছি।' আয়ারল্যান্ডকে গ্রুপ বি তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং ওমানের সাথে রাখা হয়েছে। এদিকে, বাংলাদেশ বর্তমানে গ্রুপ সি তে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড এবং নেপালের সাথে রয়েছে এবং তাদের ম্যাচগুলি কলকাতা এবং মুম্বইতে খেলার কথা রয়েছে। এর আগে, বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ঘিরে জানিয়েছিল,'আলোচনার সময় বিসিবি আইসিসিকে অনুরোধ করেছে, বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও বোর্ড উদ্বিগ্ন। পাশাপাশি সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বোর্ড।'
উল্লেখ্য়, কিছুদিন আগে, আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে সরিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুঁসেছিল ক্ষোভে। এরপরই তারা নিরাপত্তা ইস্যুতে সামনে রেখে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তারা ভারতে না খেলে সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেতে চায়। সেই ইস্যুকে কেন্দ্র করে গতকাল বাংলাদেশেের ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেন আইসিসি। এরই মাঝে আইসিসির অপর এক প্রতিনিধিকে বাংলাদেশে ভিসা দেওয়া হয়নি বলে খবর। এদিকে, আইসিসির সঙ্গে বৈঠকে গ্রুপ বদলের আর্জি জানায় বাংলাদেশ। এরপরই আয়ারল্যান্ড কার্যত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন বিশ্বকাপে গ্রুপ আদল-বদলের রাস্তায় হাঁটছে না।
E-Paper











