Ishan Kishan Century: টি২০ বিশ্বকাপের আগে 'ঘাতক' মেজাজে ঈশান! ৪২ বলে সেঞ্চুরির দাপুটে হুঙ্কার
ইশান ও ও সূর্যের ব্যাটিংএ ভর করে ভারত স্কোর হিসাবে ঘরে তোলে ২৭১ রান।
তিরুঅনন্তপুরমের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ভারতীয় ব্যাটিং ইনিংসে কার্যত চার ছয়ের 'শো' দেখেছে আজ দর্শক। ইনিংসের শুরুতে পর পর ব্যাটিং অর্ডারে পর পর ঝটকা দিয়ে সঞ্জু ও অভিষেকের উইকেট পতন হলেও, হাল ধরে নেন ক্যাপ্টেন সূর্য ও ঈশান। আর অই পার্টনারশিপের হাত ধরে কার্যত টি২০ বিশ্বকাপের আগে ভারত তার দাপুটে হুঙ্কার জানান দেয়। ২০র বেশি বাউন্ডারি সঙ্গে নিয়ে ভারতের এই ইনিংস এদিন যেন ছিল 'বাউন্ডারি উৎপানকারী কারখানা'! এরই মধ্যে ঈশান কিষাণের ঝকঝকে সেঞ্চুরি আলাদা করে কেড়েছে নজর।

ধোনির রাজ্য ঝাড়খণ্ডের ভূমিপুত্র ঈশান এদিন তাঁর টি২০র আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম সেঞ্চুরি পেলেন। ম্যাচের ১৭ তম ওভারে এই সেঞ্চুরি আসে। দর্শকাসনে তখন প্রবল উচ্ছ্বাস। উচ্ছ্বসিত ঈশানও তখন এক হাতে ব্যাট, এক হাতে হেলমেট ধরে শূন্যে হত ছুড়ছেন! অন্যদিকে, বিপরীত দিকে থাকা হার্দিক পাণ্ডিয়া তখন কার্যত লাফিয়ে এসেই উচ্ছ্বসিতভাবে জড়িয়ে ধরেন ঈশান। এর আগে, একটা সময় নিউজিল্যান্ডকে কার্যত ধাঁধিয়ে দিয়ে ঝোড়ো ইনিংস খেলেন ঈশান। শেষমেশ ৪৩ বল খেলে, ১০৩ রানে আউট হয়ে প্যাভিলিয়ন ফেরেন ঈশান। এদিকে, তাঁর ও সূর্যের ব্যাটিংএ ভর করে ভারতের স্কোর বোর্ডে ২৭১ রান আসে।
২৭ বছর বয়সী ঈশানকে টার্গেট করতে এদিন স্পিন অ্যাটাককে মোতায়েন করেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন স্যান্টনার। তবে সোধি থেকে স্যান্টনার কাউকেই রেয়াত করার মেজাজে ছিলেন না ঈশান! কার্যত ‘ঘাতক’ মেজাজ নিয়ে এই বাঁহাতি ২৮ বলে নিজের ৫০ রান প্রথমে পূরণ করেন। ধীরে ধীরে এই ৫০ রান তাঁর ব্যাটে আসতেই ঈশান-সুনামি শুরু হয় তিরুঅনন্তপুরমের মাঠে। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা ঈশান এই টি২০ টুর্নামেন্টে ফিরেই যেভাবে ছক্কা হাঁকিয়েছেন তা কার্যত বিশ্বকাপের আগে এই ঝাড়খণ্ডের ভূমিপুত্রের তরফে বিশ্বকাপের বাকি দলগুলির জন্য বড় বার্তা! এদিকে, আজ দ্বিতীয় ইনিংসে কিপিং করতেও দেখা যায় ইশানকে। ফলত, প্রশ্ন উঠছে, যেভাবে ওপেনিং করতে নেমে সঞ্জু স্যামসন পর পর ইনিংসে ব্যর্থ হচ্ছেন, তাতে কি বিশ্বকাপে সঞ্জুকে ছাড়াই ফাইনাল একাদশের কথা ভাবছে টিম গম্ভীর? সে প্রশ্নের উত্তর তোলা রয়েছে সময়ের কাছে। তবে আপাতত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতা সিরিজের শেষ ম্যাচে ভারতের পারফরম্যান্স কোন বার্তা দেয়, সেদিকে তাকিয়ে ক্রিকেটফ্যানকূল।
E-Paper











