India on Iran Issue: নাগরিকদের ইরান ছাড়তে বলেছে ট্রাম্পের US, ভারত কোনপথে? মুখ খুললেন জয়শংকর
ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদের বিষয়ে কী বলছে দিল্লি?
ওমানে চলছে, ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু অস্ত্র বিষয়ক আলোচনা। শুক্রবার থেকেই এই আলোচনা শুরু হয়েছে। বৈঠক শেষে ইরান বলেছে, সমঝোতার আলোচনা তারা চালিয়ে যেতে আগ্রহী।অত্যন্ত ইতিবাচক আবহে এই আলোচনা হয়েছে বলেও তারা জানিয়েছে। তবে একইসঙ্গে তেহরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলছেন, ‘আপাতত’ পরমাণু অস্ত্র বিষয়ক আলোচনা এখন শেষ। এদিকে, মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়ে দিয়েছে ট্রাম্পের আমেরিকা। ইরান-আমেরিকা সংঘাতের এই আবহে, ইরানে অবস্থিত ভারতীয় নাগরিকদের নিয়ে কী বলছে দিল্লি? এই বিষয়ে এদিন সংসদে মুখ খোলেন বিদেশমন্ত্রী জয়শংকর।

এদিন সংসদে, ইরান ইস্যুতে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর বলেন,'সরকার ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তেহরানের ভারতীয় দূতাবাস ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের, যার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন, নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছে।' ইরান প্রসঙ্গে জয়শংকর বলেন,'দূতাবাস প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সহায়তা, পরামর্শ এবং নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে।' ইরানে অবস্থিত ভারতীয়দের ইস্যুতে জয়শংকর বলেন, 'ইরানের আকাশসীমা খোলা থাকার কারণে এবং ইরান ও ভারত এবং এই অঞ্চলের দেশগুলির সাথে নিয়মিত বিমান যোগাযোগ থাকায় সরকার বর্তমানে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের আটকে পড়া বলে মনে করে না। তাই সরকার এখনও পর্যন্ত কোনও বিশেষ সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেনি। পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে সরকার পরিস্থিতি মূল্যায়ন করে চলেছে।'
সংসদে এদিন বক্তব্য রাখার সময় বিদেশমন্ত্রী জয়শংকর জানান, ইরানের ১৬টি প্রদেশে ৯,০০০-১০,০০০ ভারতীয় নাগরিক ছিলেন, যাদের মধ্যে প্রধানত ছাত্র (এবং তাদের পরিবার), শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, ব্যবসায়ী এবং নাবিক রয়েছেন। এছাড়াও বিদেশমন্ত্রী বলেন,'যেহেতু ইরানের আকাশসীমা এখনও খোলা আছে, তাই ইরান ত্যাগ করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক বিমান সহ উপলব্ধ উপায় ব্যবহার করে তা করার পরামর্শ দেওয়া হচ্ছে।'
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে টেলিফোনে কথোপকথনের কথাও তুলে ধরেন জয়শংকর। যেখানে তাঁরা ইরান এবং এর আশেপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে জানান জয়শংকর। তিনি আরও নিশ্চিত করেন যে ভারত, পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ রাখছে।
E-Paper











