Jamaat-e-Islami Hindu Candidate: বাংলাদেশে এই প্রথম কোনও হিন্দুকে প্রার্থী করল জামাতে ইসলামি

জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। বিগত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তাঁর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। হিন্দুদের জামাতের দিকে টানতে বড় ভূমিকা পালন করছেন কৃষ্ণ নন্দী।

Published on: Dec 04, 2025 1:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশ জামাতে ইসলামি এবার এক হিন্দুকে টিকিট দিল। জানা গিয়েছে, খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে কৃষ্ণ নন্দীকে। চরম ইসলামপন্থী জামাত এই প্রথম কোনও হিন্দুকে প্রার্থী করল। কৃষ্ণ নন্দী অবশ্য বহুদিন ধকেই জামাতের সঙ্গে যুক্ত। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি।‌

জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী
জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী

এদিকে এই খুলনা-১ আসনে উল্লেখযোগ্য হিন্দু ভোটার রয়েছে। এই আসনটি আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬ সালে এই কেন্দ্রে লড়ে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালের পর থেকে একবারই বিএনপি এই আসনে জিতেছে। তবে বর্তমানে বাংলদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামি লিগ নেই। এই আবহে বাংলাদেশে ক্ষমতা দখলের লড়াইতে নেমেছে বিএনপি, জামাত, এনসিপির মত দল।

২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে এখানে বিএনপি প্রার্থী করেছিল জেলার প্রাক্তন আহ্বায়ক আমির এজাজ খান। এবারও তিনি টিকিট পেতে পারেন। এই আশায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন আমির এজাজ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন নেতা জিয়াউর রহমানও নিজের মত করে জনসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা পার্থ দেব মণ্ডল এবং বাম গণতান্ত্রিক জোটের নেতা কিশোর কুমার রায়ও প্রচার চালাচ্ছেন।

এদিকে জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। বিগত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তাঁর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। হিন্দুদের জামাতের দিকে টানতে বড় ভূমিকা পালন করছেন কৃষ্ণ নন্দী। এদিকে এই আসনে কৃষ্ণ নন্দীর দৌলতে জামাতের সাংগঠনিক কার্যক্রম কিছুটা বেড়েছে।

এর আগে ২০০১ সালে শেখ হারুনুর রশিদ আওয়ামি লিগের টিকিটে লড়ে হেরেছিলেন পঞ্চানন বিশ্বাসের কাছে। তবে পঞ্চানন পরে শপথ নেন আওয়ামি লিগের সাংসদ হিসেবেই। এরপর ২০০৮ সালে এই আসনে জয়ী হন আওয়ামি লিগের ননী গোপাল মণ্ডল। ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার এমপি হন পঞ্চানন বিশ্বাস। ২০২৪ সালে জয়ী হন ননী গোপাল মণ্ডল।