ভারতের ‘বন্ধু’-র সামরিক বিমানের দিকে রাডার তাক চিনা যুদ্ধবিমানের, সরব আরও ১ দেশ

যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ‘লক’ করা নিয়ে সংঘাতে জড়িয়েছে ভারতের ‘বন্ধু’ দেশ ও চিন। চিনা এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়াওনিং থেকে উড়ে যাওয়া একটি সামরিক বিমান জাপানের ওকিনাওয়ার কাছে ভারতের ‘বন্ধু’ দেশের যুদ্ধবিমানে 'রাডার' লক করে দেয়। যা নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করেছে।

Published on: Dec 07, 2025 6:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র ‘লক’ করা নিয়ে সংঘাতে জড়িয়েছে ভারতের ‘বন্ধু’ দেশ জাপান ও চিন। চিনা এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়াওনিং থেকে উড়ে যাওয়া একটি সামরিক বিমান জাপানের ওকিনাওয়ার কাছে জাপানি যুদ্ধবিমানে 'রাডার' লক করে দেয়। যা নিয়ে তুমুল উষ্মাপ্রকাশ করেছে জাপান। 'রাডার লক' মানে একটি সামরিক বিমানের অন্য বিমান বা লক্ষ্যবস্তুতে এমনভাবে নিশানা করা, যাতে এটি তার সঠিক অবস্থান, গতি এবং দিক ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারে। আর জাপানকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া আবার ভারত, জাপান এবং আমেরিকার সঙ্গে কোয়াডে আছে।

ভারতের ‘বন্ধু’-র সামরিক বিমানের দিকে রাডার তাক চিনা যুদ্ধবিমানের, সরব আরও ১ দেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ভারতের ‘বন্ধু’-র সামরিক বিমানের দিকে রাডার তাক চিনা যুদ্ধবিমানের, সরব আরও ১ দেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

জাপানের তরফে কী বলা হল?

জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের সামরিক বিমান জে-১৫ যুদ্ধবিমান শনিবার দু'বার জাপানের এফ-১৫ যুদ্ধবিমানের রাডার লক করেছে। একবার বিকেলে প্রায় তিন মিনিটের জন্য এবং তারপরে সন্ধ্যায় প্রায় ৩০ মিনিটের জন্য সেই কাজটা করেছে। চিনা বিমানটি জাপানি যুদ্ধবিমানের ওপর 'রাডার লক' করে দেয়।

আরও পড়ুন: Rajnath on Operation Sindoor: ভারতের সেনা চাইলে অপারেশন সিঁদুরে আরও অনেক কিছু করতে পারত, হুংকার রাজনাথের

'বিপজ্জনক কাজ' চিনের, তোপ জাপানের

জাপানের প্রতিরক্ষাম ন্ত্রী শিনজিরো কোইজুমি রোববার সকালে সাংবাদিকদের বলেন, জাপান চিনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং এটিকে 'বিপজ্জনক কাজ' বলে অভিহিত করেছে। তিনি বলেন, 'এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা চিনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং এই জাতীয় ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

আরও পড়ুন: Humayan Kabir's Quran Recite: ‘লাখ কণ্ঠে’ কোরান পাঠ হবে! ‘৫ লাখ কণ্ঠে’ গীতাপাঠের পরেই ঘোষণা হুমায়ুন কবীরের

চিন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে

গত মাসেই ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার কমিশন করেছে চিন। আর বেজিং জাপানের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা কেবল স্বাভাবিক কৌশল চালাচ্ছে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস নৌবাহিনী প্রধানকে উদ্ধৃত করে বলেছে যে চিন ইতিমধ্যে এই কৌশলের কথা জানিয়েছিল, এমনকী জাপান এতে হস্তক্ষেপ করার পরেও এতে হস্তক্ষেপ করেছিল।

আরও পড়ুন: HTLS 2025: ১০ বছরের মধ্যে এই জিনিসটা শেষ করব, ডেডলাইন বেঁধে দিলেন মোদী, জোর পূর্ব ভারতেও

চিন বলেছে, জাপানের উচিত অবিলম্বে সামনের সারিতে কর্মকাণ্ড বন্ধ করা অন্যথায় আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত জুনে একই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছিল, যখন একটি চিনা বিমান জাপানি যুদ্ধবিমানের খুব কাছাকাছি আসে।