JEE Mains 2026 cutoff marks: জয়েন্ট কোন ক্যাটেগরিতে কাট-অফ কত হতে পারে? সামনে হিসাব, রইল তালিকা
জেইই-মেন পরীক্ষা শুধুমাত্র জেইই অ্যাডভান্সডের টিকিট দেয় না; আইআইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি), এনআইটির (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) মতো অন্যান্য প্রথমসারির প্রতিষ্ঠানে ভর্তির পথও খুলে দেয়।
জেইই-মেন প্রথম সেশনের ফলাফল প্রকাশিত হতে বেশি সময় বাকি নেই।ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) আয়োজিত এই পরীক্ষা শুধুমাত্র জেইই অ্যাডভান্সডের টিকিট দেয় না; আইআইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি), এনআইটির (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) মতো অন্যান্য প্রথমসারির প্রতিষ্ঠানে ভর্তির পথও খুলে দেয়। সেই পরিস্থিতিতে কাট-অফ নিয়ে প্রার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে। ফলপ্রকাশের পরে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের স্কোর এবং যোগ্যতার মানদণ্ড দেখতে পারবেন। যাঁরা কাট-অফের ম্যাজিক ফিগার ছুঁতে পারবেন, তাঁরা জেইই অ্যাডভান্সড দিতে পারবেন।
জেইই-মেন প্রথম সেশনের ফলাফল প্রকাশিত হতে বেশি সময় বাকি নেই। (ছবিটি প্রতীকী)
গত কয়েক বছরে কাট-অফ কত ছিল?
কাট-অফের ক্ষেত্রে গত কয়েক বছরের ট্রেন্ড দেখতে এটা স্পষ্ট যে জেনারেল ক্যাটেগরির জন্য প্রতিযোগিতা ক্রমশ শক্ত হয়ে উঠেছে। ২০২৪ সাল এবং ২০২৫ সালের জেনারেল ক্যাটেগরির কাট-অফ ছিল প্রায় ৯৩ শতাংশ। ২০২৩ সালে এই কাট-অফ ছিল ৯০ শতাংশ। ২০২২ সালে কাট-অফ প্রায় ৮৮ শতাংশ ছিল। এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে প্রতি বছর কাট-অফ বৃদ্ধি পাচ্ছে।
JEE Mains-র সম্ভাব্য কাট-অফ
গত কয়েক বছরের ট্রেন্ড এবং প্রতিযোগিতার নিরিখে এবার জেইই-মেনে সম্ভাব্য কাট-অফ কত হতে পারে, তা নিয়ে মুখ খুললেন বিশেষজ্ঞরা।
১) জেনারেল ক্যাটেগরির কাট-অফ: প্রায় ৯৩ শতাংশ থেকে ৯৫ শতাংশ।
২) আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির কাট-অফ: প্রায় ৮০ শতাংশ থেকে ৮২ শতাংশ।
৩) ওবিসি (নন-ক্রিমি লেয়ার) শ্রেণির কাট-অফ: প্রায় ৭৯ শতাংশ থেকে ৮১ শতাংশ।
৪) তফসিলি শ্রেণিভুক্ত প্রার্থীদের কাট-অফ: প্রায় ৬০ শতাংশ থেকে ৬৩ শতাংশ।
৫) তফসিলি শ্রেণিভুক্ত প্রার্থীদের কাট-অফ: প্রায় ৪৭ শতাংশ থেকে ৫০ শতাংশ।
News/News/JEE Mains 2026 Cutoff Marks: জয়েন্ট কোন ক্যাটেগরিতে কাট-অফ কত হতে পারে? সামনে হিসাব, রইল তালিকা