জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৫র তিথি পড়ে গিয়েছে আজ মঙ্গলবার! কতক্ষণ থাকবে? বলছে পঞ্জিকা

জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৫ শুরু হয়ে গিয়েছে। দেখা যাক, এই তিথিতে স্নান ও দানের পূণ্য সময় কখন।

Published on: Jun 10, 2025 5:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পঞ্জিকামতে ২০২৫ সালের জ্যৈষ্ঠ্য পূর্ণিমার তিথি শুরু হয়ে গিয়েছে। জ্যৈষ্ঠ্য মাসের এই পূর্ণিমা তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দুশাস্ত্রমতে। এই তিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানপূর্ণিমা হিসাবে। দিনটিকে অনেকেই জগন্নাথদেবের জন্মতিথি হিসাবেও পালন করেন। জৈষ্ঠ্য পূর্ণিমায় বেশ কিছু টোটকার কথা বলা হয়। যা করলে সুখ শান্তি আসতে থাকে। মনে করা হয় এই পূর্ণিমা তিথিতেই চন্দ্রদেব তাঁর ষোলো কলা নিয়ে পূর্ণরূপে বিকশিত হন। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমায় তাই অনেকেই পূণ্যস্নান করে থাকেন।

জ্যৈষ্ঠ্য পূর্ণিমা ২০২৫র তিথি দেখে নিন।
জ্যৈষ্ঠ্য পূর্ণিমা ২০২৫র তিথি দেখে নিন।

ইতিমধ্যেই জ্যৈষ্ঠ্য পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। দেখা যাক, এই পূর্ণিমার তিথি কখন থেকে পড়েছে। আর হিন্দু ধর্মের এই বিশেষ তিথি আর কতক্ষণ থাকছে। পঞ্জিকা অনুসারে ১০ জুন, ২০২৫ সালে মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে ওই স্নান পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। আর তিথি থাকছে বুধবার পর্যন্ত। বুধবার ১১ জুন, ২০২৫ সালে বেলা ১ টা ১৩ মিনিট পর্যন্ত রয়েছে স্নান পূর্ণিমার তিথি। উদয়া তিথি অনুসারে স্নান পূর্ণিমা পালিত হবে ১১ জুন, ২০২৫। পূর্ণিমায় স্নান ও দানের সময়কালও রয়েছে বুধবার।

( ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মঙ্গল, শনির কৃপা! সুসময় আসছে মকর সহ বহু রাশির)

( মেঘালয়ের হানিমুনে ফেরার টিকিট কাটা ছিল না! সোনমের সঙ্গে রাজের সম্পর্ক কোথা থেকে? রাজার অটোপসি রিপোর্ট কী বলছে?)

১১ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান ও দানের সময়:-

উদয়া তিথি অনুসারে যেহেতু এই জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হবে, তাই এই তিথি ১১ জুন পালিত হবে। স্নান ও দানের শুভ মুহূর্ত ভোর ৪ টে ০২ মিনিট থেকে শুরু হবে। আর তা চলবে ৪ টে ৪২ মিনিট পর্যন্ত। স্নান ও দানের দ্বিতীয় শুভ মুহূর্ত ১১ জুন সকাল ১০ টা ৩৫ মিনিটে হবে শুরু, আর তা চলবে দুপুর ১২ টা ২০ মিনিট পর্যন্ত। মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান ও দান করলে তা খুবই পূণ্যের কাজ।

কী কী দান করতে পারেন জ্যৈষ্ঠ পূর্ণিমায়?

জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথইতে জলদান খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে পাখা দানও শুভ। এছাড়াও তরমুজ, ছাতু, শশা, বস্ত্র, অন্ন, টাকা, দানও শুভ। শীতলতা প্রদান করে এমন সমস্ত বস্তু প্রদান, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন শুভ বলে মনে করা হয়।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)