Kashmir Vande Bharat Timing & Fare: কাশ্মীর পেল ২ জোড়া বন্দে ভারত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু দিয়ে যেতে কত খরচ?

৭ জুন থেকেই সাধারণ মানুষের জন্য এই রুটে বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হবে। এই রুটো দু'জোড়া বন্দে ভারত ছুটবে। একটি সকালে কাটরা এবং শ্রীনগর থেকে ছাড়বে। আবার দুপুরেও কাটরা এবং শ্রীনগর থেকে ছাড়বে বন্দে ভারত। 

Published on: Jun 06, 2025 12:23 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জম্মু ও কাশ্মীরে আজ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর উপত্যকার এই প্রথম সেমি হাইস্পিড গতির এই ট্রেনটি ছুটবে। এই বন্দে ভারত ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা এবং শ্রীনগরের মধ্যে চলবে। এদিকে একটি নয়, বরং এই রুটে দৈনিক দুটি করে বন্দে ভারত ছুটবে। এর ফলে পর্যটন বাড়বে উপত্যকায়। ৭ জুন থেকেই সাধারণ মানুষের জন্য এই রুটে বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হবে। ভারতীয় রেল এই ট্রেনের বুকিং শুরু করেছে এবং যাত্রীদের জন্য এর ভাড়া, সময় এবং রুট সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে। (আরও পড়ুন: আইফেল টাওয়ার থেকে ৩৫ মিটার উঁচু,মোদীর উদ্বোধন করা চেনাব সেতুতে আছে কলকাতার ছোঁয়া)

কাশ্মীর পেল ২ জোড়া বন্দে ভারত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু দিয়ে যেতে কত খরচ?
কাশ্মীর পেল ২ জোড়া বন্দে ভারত, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু দিয়ে যেতে কত খরচ?

কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস:

দূরত্ব: কাটরা থেকে শ্রীনগর প্রায় ১৯০ কিমি।

ভ্রমণ সময়: শুধুমাত্র ৩ ঘণ্টা।

কবে কবে চলবে: মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন।

বিশেষত্ব: ট্রেনটি বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে সেতু এবং ভারতের প্রথম কেবল রেল ব্রিজ অঞ্জি খাদ সেতুর ওপর দিয়ে ছুটবে।

সময়সূচি:

কাটরা থেকে শ্রীনগর: ট্রেন নং ২৬৪০১ ছাড়াবে সকাল ৮:১০ (শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন)

বানিহাল স্টেশনে স্টপেজ: সকাল ৯:৫৬ (২ মিনিটের স্টপ)

শ্রীনগরে পৌঁছবে: সকাল ১১:০৮

দ্বিতীয় ট্রেন: ট্রেন নং ২৬৪০৩ ছাড়বে দুপুর ২টো ৫৫ মিনিটে (কাটরা)

বানিহাল স্টেশনে স্টপেজ: বিকেল ৪:৪০ (২ মিনিটের স্টপ) শ্রীনগরে পৌঁছবে: বিকেল ৫টা ৫৩ মিনিট

ফিরতি রুটে ট্রেন, অর্থাৎ শ্রীনগর থেকে কাটরা:

ট্রেন নং ২৬৪০৪ ছাড়বে সকাল ৮:০০ টা (শ্রীনগর)

বানিহাল স্টেশনে পৌঁছবে: সকাল ৯টা (২ মিনিট স্টপ)

কাটরায় পৌঁছাবে: সকাল ১০টা ৫৮ মিনিটে

শ্রীনগর থেকে কাটরা দ্বিতীয় ট্রেন:

বন্দে ভারত নং ২৬৪০২ ছাড়বে: দুপুর ২টো (শ্রীনগর)

বানিহাল স্টেশনে স্টপেজ: বিকেল ৩:০৮ (২ মিনিট স্টপ)

কাটরায় আগমন: বিকেল ৪টা ৫৮ মিনিটে

এছাড়াও এই রুটে আরও দুটি এক্সপ্রেস ট্রেন চলবে, যার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হতে পারে।

ভাড়া কত হবে?

কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে দুটি বিভাগ উপলব্ধ: এসি চেয়ার কার (সিসি) এবং এক্সিকিউটিভ চেয়ার কার (ইসি)।

মর্নিং ট্রেনের ভাড়া (কাটরা থেকে শ্রীনগর- ২৬৪০১):

চেয়ার কার (সিসি): ৭১৫ টাকা

এক্সিকিউটিভ চেয়ার কার (ইসি): ১৩২০ টাকা

বিকেলের ট্রেন (কাটরা থেকে শ্রীনগর- ২৬৪০৩) ভাড়া:

চেয়ার কার (সিসি): ৬৬০ টাকা

এক্সিকিউটিভ চেয়ার কার (ইসি): ১২৭০ টাকা

শ্রীনগর থেকে কাটরা রুটে ভাড়া:

ট্রেন নং ২৬৪০২ চেয়ার কার (সিসি): ৮৮০ টাকা

এক্সিকিউটিভ চেয়ার কার (ইসি): ১৫১৫ টাকা

শ্রীনগর থেকে কাটরা দ্বিতীয় ট্রেন নং ২৬৪০৪-এর ভাড়া:

চেয়ার কার (সিসি): ৭১৫ টাকা

এক্সিকিউটিভ চেয়ার কার (ইসি): ১৩২০ টাকা।