Lucky Rashi From 20 July: কেতু , রাহু পাল্টাবেন নক্ষত্র! ২০ জুলাই থেকে ভাগ্যে সৌভাগ্য, সমৃদ্ধির ফোয়ারা কাদের?
কেতু আর রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে কাদের কাদের ভাগ্যে উন্নতির ছোঁয়া আসবে, দেখে নিন।
কেতু ও রাহুর গোচর সর্বদাই জ্যোতিষশাস্ত্রে বড় প্রভাব ফেলে থাকে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন আবার কেউ ধরাশয়ীও হন। আসন্ন সময়ে রয়েছে কেতুর গোচর। তারফলে কোন কোন রাশি লাভ পাবে, তা দেখে নিন। আগামী ২০ জুলাই রয়েছে রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন। সেই দিন রাহুরও রয়েছে নক্ষত্র গোচর। কেতু যাবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর রাহু যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তারফলে কিছু কিছু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

কন্যা
ব্যবসায়ীদের যে টাকা কোথাও আটকে রয়েছে, সেই টাকা এবার হাতে পেতে পারেন। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা মিলবে। আইটি, কম্পিউটার, মেডিক্যাল, ফিল্ডে যাঁরা রয়েছেন, তাঁরা খুবই লাভ পাবেন। যাঁরা কর্মরত, তাঁদের সঙ্গে সিনিয়র সহকর্মীদের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে বহু টার্গেট পূরণ হবে। আপনার নানান ইচ্ছা পূরণ হবে।
মকর
এই সময় চাকরিরতদের পদোন্নতির যোগ তৈরি হবে। কেরিয়ারে উন্নতি, আর উচ্চপদ প্রাপ্ত করতে পারার নানান সুযোগ আসবে। অফিসে কোনও বড় প্রজেক্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারেন। কোথাও আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। বিবাহিতরা পরিবারের সহযোগিতা পাবেন। নিজের ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। কোনও ভেবে রাখা পরিকল্পনা থেকে লাভ পেতে পারেন। টাকার সেভিং করতে পারেন।
( Sawan Gajakeshari Yog: শ্রাবণের এক মঙ্গলবারে পড়ছে গজকেশরী যোগ! অপেক্ষা আর ক'দিনের, কপাল ফিরবে ৩ রাশির)
(King Charles on Siraj Wicket: রাজা তৃতীয় চার্লসের মুখেও সিরাজের উইকেটের কথা! গিলদের সঙ্গে দেখা হতেই বললেন…)
( 'ধ্বংসের বিষয়টি পুনর্বিবেচনা করুন, ভারত ইচ্ছুক…', বাংলাদেশে সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙতেই দিল্লির জোরালো বার্তা ঢাকাকে)
তুলা
এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি পেতে পারে। নতুন নতুন উৎস তৈরি হতে পারে। ব্যবসায়ীরা খুবই লাভ পেতে পারেন। আপনার কাজ শুরু হতে পারে, যা নিয়ে অনেক দিন ধরে অনেক আকাঙ্খা ছিল। বহু দিন যে পরিশ্রম করছেন, তা থেকে পাবেন সাফল্য। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালোর দিকে থাকবে। অনেক প্রভাবশালীর সঙ্গে ওঠা বসা হতে পারে এই সময়। যার ফলে ভবিষ্যতে পাবেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper











