MLC 2025: ফের জলে গেল পোলার্ডের ঝোড়ো ইনিংস, একজন বোলার কেরিয়ারের সেরা ইনিংস খেলে হারিয়ে দিলেন MI-কে

MLC 2025: মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে এমআই নিউ ইয়র্ক হেরে বসায় ব্যর্থ হয় কুইন্টন ডি'ককে দাপুটে হাফ-সেঞ্চুরি।

Published on: Jun 16, 2025 12:50 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেক্সাস সুপার কিংসের বিরুদ্ধে মেজর লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন কায়রন পোলার্ড। যদিও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় এমআই নিউ ইয়র্ককে। এবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ঝড় তোলেন পোলার্ড। তাঁর সঙ্গী হন কুইন্টন ডি'কক। তবে এবারও হারের মুখ দেখতে হয় এমআইকে। সান ফ্রান্সিসকোর এক অজি বোলার কেরিয়ারের সেরা ইনিংস খেলে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান নিকোলাস পুরানের নেতৃত্বাধীন এমআইয়ের কাছ থেকে।

ফের জলে গেল পোলার্ডের ঝোড়ো ইনিংস। ছবি- মেজর লিগ ক্রিকেট।
ফের জলে গেল পোলার্ডের ঝোড়ো ইনিংস। ছবি- মেজর লিগ ক্রিকেট।

সোমবার সান ফ্রান্সিসকোর বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই নিউ ইয়র্ক। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি'কক। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন:- IRE vs WI: শতরান হাতছাড়া লুইসের, আইরিশদের বিরুদ্ধে হাই-স্কোরিং ম্যাচ জিতে সিরিজের দখল ওয়েস্ট ইন্ডিজের

ঝোড়ো ইনিংস কায়রন পোলার্ডের

৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ৩০ রান করেন কায়রন পোলার্ড। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করেন মোনাঙ্ক প্যাটেল। ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৭ রান করেন মাইকেল ব্রেসওয়েল। সানি প্যাটেল ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

এই ম্যাচেও রান পাননি ক্যাপ্টেন পুরান। তিনি ৭ বলে ৫ রান করে আউট হন। সান ফ্রান্সিসকোর হয়ে ২টি করে উইকেট নেন হ্যারিস রউফ, হাসান খান ও লে রু। ১টি উইকেট নেন জেভিয়ার বার্টলেট।

আরও পড়ুন:- MLC 2025: নূর আহমেদের ঘূর্ণিতে দিশেহারা নাইট রাইডার্স, পরপর দু'ম্যাচে হার রাসেল-নারিনদের

ম্যাচ জেতানো ইনিংস জেভিয়ার বার্টলেটের

পালটা ব্যাট করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১৯.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অস্ট্রেলিয়ার পেসার জেভিয়ার বার্টলেট নিজের টি-২০ কেরিয়ারে এই প্রথমবার ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকান। তিনি ৮ নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা।

আরও পড়ুন:- Bizarre Run-Out In MLC: ইচ্ছে করে রান-আউট পোলার্ড? ব্যাট ফেলে কবাডি খেলার ঢংয়ে হাস্যকারভাবে উইকেট খোয়ালেন বোল্ট- ভিডিয়ো

এছাড়া টিম সেফার্ত ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৩ রান করেন। ১৭ বলে ৪৩ রান করেন হাসান খান। তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন। এমআই নিউ ইয়র্কের হয়ে ২টি করে উইকেট দখল করেন নবীন উল হক ও এহসান আদিল। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, সানি প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল।

অর্থাৎ, ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জেভিয়ার বার্টলেট।

News/News/MLC 2025: ফের জলে গেল পোলার্ডের ঝোড়ো ইনিংস, একজন বোলার কেরিয়ারের সেরা ইনিংস খেলে হারিয়ে দিলেন MI-কে
News/News/MLC 2025: ফের জলে গেল পোলার্ডের ঝোড়ো ইনিংস, একজন বোলার কেরিয়ারের সেরা ইনিংস খেলে হারিয়ে দিলেন MI-কে