মোট ৬৩.৮৫ কোটি খরচ করে কাদের দলে নিল কেকেআর? একনজরে গোটা স্কোয়াড
কেকেআরের ২৫ জন খেলোয়াড়ের কোটা পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। আজ প্রথমেই ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়।
আজ আইপিএল মিনি নিলামে মোট ৬৩.৮৫ কোটি টাকা খরচ করেছে কেকেআর। পার্সে আর পড়ে মাত্র ৪৫ লাখ টাকা। তবে কেকেআরের ২৫ জন খেলোয়াড়ের কোটা পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। আজ প্রথমেই ক্যামেরুন গ্রিনকে কেকেআর ২৫.২ কোটি টাকায় কিনে নেয়। আইপিএলের ইতিহাসে গ্রিন সবথেকে দামি ক্রিকেটার হয়ে যান এরই সঙ্গে। এর আগে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনা বেঙ্কটেশ আইয়ারকে দল থেকে ছেড়ে দিয়েছিল কেকেআর। এদিকে এরপর ১৮ কোটিতে কেকেআরে আসেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা। লঙ্কান পেসারের বেস মূল্য ছিল ২ কোটি টাকা। ২৩ বছর বয়সি এই শ্রীলঙ্কান পেসার আইপিএলে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন। মালিঙ্গার মতো বল করা পাথিরানা আইপিএলে পেয়েছেন ৪৭টি উইকেট।

এছাড়া আজ ২ কোটি টাকায় নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন, ৩০ লাখে ভারতের পেসার কার্তিক ত্যাগী, ৩০ লাখে ভারতীয় পেসার প্রশান্ত সোলাঙ্কি, ৭৫ লাখে ভারতীয় ব্যাটার রাহুল ত্রিপাঠী, ১.৫ কোটিতে কিউয়ি উইকেটরক্ষক টিম সাইফার্ট, ৯.২০ কোটিতে বাংলাদেশি পেসার মাস্তাফিজুর রহমান, ৩ কোটিতে ভারতীয় উইকেটরক্ষক তেজস্বী দাহিয়া, ৩০ লাখে ভারতীয় অলরাউন্ডার সার্থক রঞ্জন, ৩০ লাখে ভারতীয় অলরাউন্ডার দক্ষ কর্ম, ২ কোটিতে কিউয়ি ব্যাটার রচিন রবীন্দ্র, ১ কোটিতে ভারতীয় বোলার আকাশ দীপকে নিয়েছে কেকেআর।
এর আগে কেকেআর রিটেন করেছিল অজিঙ্কা রাহানে (১.৫ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), অনুকুল রায় (৪০ লাখ), হর্ষিত রানা (৪ কোটি), মণীশ পাণ্ডে (৭৫ লাখ), রমণদীপ সিং (৪ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), রভম্যান পাওয়েল (১.৫ কোটি), সুনীল নারায়ণ (১২ কোটি), উমরান মালিক (৭৫ লাখ), বৈভব আরোরা (১.৮ কোটি), বরুণ চক্রবর্তীকে (১২ কোটি)।












