Kolkata Airport Bomb Threat: লিপস্টিকে লেখা- বোমা আছে! একইদিনে দু'বার বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে, জরুরি অবতরণ বিমানের

রিপোর্ট অনুযায়ী, বিমানটির ওয়াশরুমে লিপস্টিক দিয়ে লেখা ছিল - বিমানে বোমা আছে। সেই হুমকির বার্তা সামনে আসার পরই বিমানটিকে কলকাতায় জরুরি অবতরণ করানো হয়। ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯৪(এ৩২০ বিমান) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিরাপদে অবতরণ করেছে এবং প্রোটোকল অনুসারে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়ে সেটিকে।

Published on: Feb 15, 2026 8:57 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অসমের ডিব্রুগড় থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান বোমাতঙ্কের জন্য জরুরি অবতরণ করল ১৪ ফেব্রুয়ারি রাতে। রিপোর্ট অনুযায়ী, বিমানটির ওয়াশরুমে লিপস্টিক দিয়ে লেখা ছিল - বিমানে বোমা আছে। সেই হুমকির বার্তা সামনে আসার পরই বিমানটিকে কলকাতায় জরুরি অবতরণ করানো হয়। আধিকারিকরা জানিয়েছেন, ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯৪(এ৩২০ বিমান) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিরাপদে অবতরণ করেছে এবং প্রোটোকল অনুসারে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়ে সেটিকে। বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।

ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯৪(এ৩২০ বিমান) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিরাপদে অবতরণ করে কলকাতায় (ছবিটি প্রতীকী) (REUTERS)
ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯৪(এ৩২০ বিমান) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নিরাপদে অবতরণ করে কলকাতায় (ছবিটি প্রতীকী) (REUTERS)

তাৎপর্যপূর্ণভাবে, এর আগে ১৪ ফেব্রুয়ারি সকালেই কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিলংগামী একটি বিমানে (৬ই৭৩০৪) বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেই উড়ানে বোর্ডিংয়ের সময় বিমানের ওয়াশরুমে একটি কাগজে লেখা ছিল - বিমানে বোমা আছে। সেই চিরকুট দেখতে পান এক ক্রু। তারপরই সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয় এবং তল্লাশি অভিযান শুরু হয়।

বোমাতঙ্কের জেরে বিমানটিকে আলাদা একটি 'বে'-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতা থেকে শিলঙের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এই বিমানটির। এদিকে চিরকুটর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফের বম্ব স্কোয়াড এবং দমকল বাহিনী। পুরো বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। কে বা কারা এই চিরকুট রাখল, তা জানতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ এবং যাত্রীদের তালিকা খতিয়ে দেখা হয়। পরে অবশ্য সেই বিমানে কোনও বোমা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশজুড়ে বিভিন্ন বিমান ও বিমানবন্দরে বোমার হুমকির ঘটনা বারবার সামনে আসছে। সব ক্ষেত্রেই এই হুমকি ভুয়ো বলে দেখা যাচ্ছে। তবে এই ধরনের হুমকি এলে পদক্ষেপ হিসেবে বিমানে তল্লাশি চালাতেই হচ্ছে। এর জেরে উড়ান বিলম্বিত হচ্ছে। বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হচ্ছে। লোকসান হচ্ছে কয়েক কোটি টাকার। এর আগে গত ২০২৫ সালের মে মাসে কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই৫২২৭ নম্বর বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিমানবন্দরে ফোন করে দাবি করে বিমানে বোমা রাখা আছে। এদিকে সম্প্রতি, ২০২৬ সালেরই জানুয়ারি মাসে দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানটি টেকঅফের পরে দিল্লি বিমানবন্দের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফোন করে দাবি করা হয়, বিমানে বোমা আছে। পরে উত্তরপ্রদেশের লখনউয়ে অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়েছিল সেই বিমানে।