Lashkar Terrorist slams Pak Gov: 'এমন কোনও দেশ নেই যাদের থেকে পাকিস্তান ঋণ নেয়নি', তাও নর্দমার গন্ধে নাজেহাল লস্কর জঙ্গি
লস্কর জঙ্গির অভিযোগ, পাকিস্তানের সেই ঋণ সঠিক জায়গায় ব্যবহার করা হয়নি। এই জঙ্গি নেতা পঞ্জাব প্রদেশের বহু জায়গার তুলনা করে বালোচিস্তানের সঙ্গে। তার কথায়, পঞ্জাবের বহু স্থানে রাস্তা যেন ধ্বংসস্তূপত, এদিকে খোলা নর্দমা যেন দুর্গন্ধের নদী।
লস্কর-ই-তৈবার জঙ্গি নেতা মহম্মদ আশফাক রানার নিশানায় পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সরকার। পাক পঞ্জাবের বিভিন্ন অঞ্চলের দুর্দশার কথা শুনিয়ে আশফাক দাবি করে, এমন কোনও দেশ নেই যাদের থেকে পাকিস্তান ঋণ নেয়নি। তবে তার অভিযোগ, পাকিস্তানের সেই ঋণ সঠিক জায়গায় ব্যবহার করা হয়নি। এই জঙ্গি নেতা পঞ্জাব প্রদেশের বহু জায়গার তুলনা করে বালোচিস্তানের সঙ্গে। তার কথায়, পঞ্জাবের বহু স্থানে রাস্তা যেন ধ্বংসস্তূপত, এদিকে খোলা নর্দমা যেন দুর্গন্ধের নদী। লস্কর জঙ্গির আক্ষেপ, ৮০ বছরেও পাকিস্তানকে 'পাকিস্তান' বানানো সম্ভব হয়নি।
লস্কর-ই-তৈবার জঙ্গি নেতা মহম্মদ আশফাক রানার নিশানায় পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সরকার।
আশফাক এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলে, 'আজও এমন মনে হয় যেন পঞ্জাবের মধ্যে বালোচিস্তান আছে। রাস্তা নেই, কাঁচা রাস্তা। এখানে শহরের গলিতে গেলে মনে হবে ধ্বংসস্তূপের মধ্যে আছি। নর্দমা এমন যে মনে হয় দুর্গন্ধের নদী বইছে। ৮০ বছর ধরে পাকিস্তানি সাংসদদের কাছে স্থানীয়রা ভালো রাস্তা, পাকা নর্দমা চেয়ে আসছে। আমাদের কলেজ, হাসপাতাল চাই। ৮০ বছরে পাকিস্তানকে আমরা পাকিস্তান বানাতে পারলাম না। যদিও বাজেট কিন্তু আছে। আজ পর্যন্ত পাকিস্তান আইএমএফ, বিশ্বব্যাঙ্ক, কমনওয়েলথ, আমেরিকা, চিন, সৌদি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত থেকে, হয়ত পৃথিবীতে এমন কোনও দেশ নেই যাদের থেকে পাকিস্তান ঋণ নেয়নি। যদি সেই ঋণের টাকা ব্যবহার করা হত, তাহলে পাকিস্তান সৌদি, ব্রিটেন, স্পেন থেকে বেশি সুন্দর হত।'
এরপর রেগে গিয়ে আশফাক বলে, 'আরে দেশের চাকর হতে পারোনি তোমরা। এই দেশের সম্পদ চুরি করে করে শেষ করে দিয়েছে এরা। যদি ঋণের টাকাটাও খরচ করা হত ঠিক ভাবে, তাহলে আজ আমার পাকিস্তানের এই দুর্দশা হত না।' এদিকে ভাষণের সময় ঢাকায় মুসলিম লিগ গঠনের উল্লেখও করে আশফাক। জঙ্গি নেতার কথায়, '১৯০৬ সালে যখন টিভি, ইন্টারনেট কিছু ছিল না, তখন ঢাকায় মুসলিম লিগ গঠন হয়েছিল। এরপর ৪ দশকে আমরা আমাদের দেশ পাই। আমরা বুঝে গিয়েছিলাম ভারত ভাগ করতে হবে। এই চার দশকে আল্লাহ মুসলিমদের সবচেয়ে বেশি শক্তি প্রদান করেছিলেন।'
News/News/Lashkar Terrorist Slams Pak Gov: 'এমন কোনও দেশ নেই যাদের থেকে পাকিস্তান ঋণ নেয়নি', তাও নর্দমার গন্ধে নাজেহাল লস্কর জঙ্গি