Machado gave Nobel to Trump: নিজের নোবেল ট্রাম্পের হাতে তুলে দিলেন মাচাদো, ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট
মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন। একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবিচল লড়াইয়ের জন্য মাচাদো এই পুরস্কার পেয়েছিলেন ২০২৫ সালে। তবে সেই পুরস্কারের ওপর নজর ছিল ট্রাম্পেরও।
১৫ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। হোয়াইট হাউজে হয় এই দুই নেতার বৈঠক। ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানো নিয়ে নাকি দু'জনের আলোচনা হয় সেই সময়। সেই বৈঠকেই মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন। একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবিচল লড়াইয়ের জন্য মাচাদো এই পুরস্কার পেয়েছিলেন ২০২৫ সালে। তবে সেই পুরস্কারের ওপর নজর ছিল ট্রাম্পেরও।
মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতসহ ৮টি যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন। বিনিময়ে ট্রাম্প বারবার নোবেল শান্তি পুরস্কারের দাবি জানিয়েছিলেন। পাকিস্তানের মতো দেশ থেকেও ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছিল। তবে ট্রাম্প সেই নোবেল পাননি। এদিকে অপারেশন সিঁদুরের সময় সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও অবদান ছিল না বলে স্পষ্ট করে দিয়েছিল ভারত। এদিকে ট্রাম্পের করা সংঘর্ষবিরতির অনেকগুলোই দীর্ঘস্থায়ী হয়নি। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যেই যেমন সংঘাত জারি আছে। এই সবের মাঝে আবার দুধের স্বাদ ঘোলে মিটিয়ে ফিফা শান্তি পুরস্কার গ্রহণ করেছিলেন ট্রাম্প। এবার মাচাদোর নোবেল পুরস্কার হাতে নিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এরপরে মাচাদোর প্রশংসা করেন। তা সত্ত্বেও লেভিট স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্প এখনও বিশ্বাস করেন যে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার জন্য মাচাদোর প্রয়োজনীয় সমর্থন নেই। এদিকে বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেন, 'আমার কাজের জন্য মাচাদো আমাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছেন। পারস্পরিক সম্মানের এক দুর্দান্ত মুহূর্ত ছিল সেটা। ধন্যবাদ মারিয়া।' এদিকে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক 'দুর্দান্ত' হয়েছে বলে দাবি করেন মাচাদো।
মাচাদোর সঙ্গে এই বৈঠকের আগে অবশ্য ট্রাম্প ফোনে কথা বলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে। এই ডেলসি ক্ষমতায় এসেই আমেরিকার বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। তবে সেই ডেলসির প্রশংসায় ট্রাম্প। কথোপকথন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমাদের দুর্দান্ত কথোপকথন হয়েছে। তিনি দুর্দান্ত একজন মানুষ।' এরই পাশাপাশি ট্রাম্প জানান, একাধিক ইস্যুতে ডেলসির সঙ্গে কথা হয়েছে তাঁর। এই আবহে ট্রাম্প বলেন, 'আমরা দুর্দান্ত অগ্রগতি করছি।'
News/News/Machado Gave Nobel To Trump: নিজের নোবেল ট্রাম্পের হাতে তুলে দিলেন মাচাদো, ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট