Mamata Banerjee in SC SIR Case: ‘দলের জন্য লড়তে আসিনি’, সুপ্রিম কোর্টের ইতিহাসে নজির গড়ে সওয়াল মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার সময় বলেন, 'সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা ন্যায়বিচার পাচ্ছি না, যখন ন্যায়বিচার দরজার আড়ালে কাঁদছে - আমরা কোথাও ন্যায়বিচার পাচ্ছি না। আমি ইসিআইকে চিঠি লিখেছি... কিন্তু কোনও জবাব পাইনি। আমি খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি আমার দলের জন্য লড়াই করছি না।'
দেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শীর্ষ আদালতে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সকাল সকাল শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছিলেন মমতা। তিনি কালো চাদর জড়িয়ে গিয়েছিলেন। প্রধান বিচারপতির এজলাসে কাজকর্ম শুরুর সময় থেকেই শেষের সারিতে বসেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তাঁর মামলার শুনানি শুরু হলে সামনের সারিতে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি সওয়াল করার জন্য পাঁচ মিনিট চেয়ে নেন।
দেশের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার সময় বলেন, 'আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি... তাই আমি কি বিষয়টার ব্যাখ্যা করতে পারি? সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমরা ন্যায়বিচার পাচ্ছি না, যখন ন্যায়বিচার দরজার আড়ালে কাঁদছে - আমরা কোথাও ন্যায়বিচার পাচ্ছি না। আমি ইসিআইকে চিঠি লিখেছি... কিন্তু কোনও জবাব পাইনি। আমি খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি আমার দলের জন্য লড়াই করছি না।' এরপর মমতা কয়েকটি ছবি দেখাতে চান প্রধান বিচারপতিকে। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে। মমতা আজ প্রশ্ন তোলেন, কেন অসমে এসআইআর হচ্ছে না, তবে ২৪ বছর পরে বাংলায় এসআইআর হচ্ছে। এদিকে তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে ৮ হাজারের বেশি মাইক্রো অবজারভার নিয়ে এসে নাকি নাম মোছা হচ্ছে ভোটার তালিকা থেকে। তিনি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আখ্যা দেন।
আজ মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করবেন বলে অনেকেই ভার্চুয়ালি শুনানিতে যোগ দেন। রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি লোক ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিতে চান। এদিকে মমতার এসআইআর মামলার উল্লেখ ছিল না প্রাথমিক শুনানিক্রমে। এদিকে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে তালিকার ২১ নম্বরে। মুখ্যমন্ত্রীর মামলা ৩৭ নম্বরে। মামলাটি শুনানিক্রমে ৩৭ নম্বরে থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির কথা জানানো হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতির এজলাসে শুনানির ক্রম হল ১ থেকে ৫। তার পরে তালিকার ৩৫ নম্বর মামলার শুনানি হবে। সেটি শেষ হলে তালিকার ৬ থেকে ১৬ নম্বর মামলার শুনানি হবে। এর পরে রয়েছে ৪০ এবং ৪১ নম্বর মামলার শুনানি।
এই মামলার আবেদনে কী কী দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ২০২৫ সালের ২৪ জুন এবং ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের জারি করা এসআইআর সংক্রান্ত নোটিফিকেশন বাতিল করা হোক। ২০২৫ সালের ভোটার তালিকার পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করানোর জন্য কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এছাড়াও তাঁর দাবি, সব সরকারি নথি গ্রহণ করা হোক এসআইআরে। এরই সঙ্গে মাইক্রো অবজারভার নিয়োগ বাতিল করা হোক।
News/News/Mamata Banerjee In SC SIR Case: ‘দলের জন্য লড়তে আসিনি’, সুপ্রিম কোর্টের ইতিহাসে নজির গড়ে সওয়াল মমতার