Mohsin Naqvi on Islamabad Blast: ইসলামাবাদের শিয়া মসজিদে হামলার দায় স্বীকার IS-এর, ‘ভারত টাকা দিয়েছে’, দাবি নকভির

ইসলামাবাদের শিয়া মসজিদে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে। তা সত্ত্বেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছেন যে ভারতই নাকি এই জঙ্গি গোষ্ঠীগুলিকে সাহায্য করছে। অবশ্য তিনি নিজের দাবির পক্ষে কোনও প্রমাণ তুলে ধরতে পারেননি। 

Published on: Feb 08, 2026 8:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইসলামাবাদে শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। এই জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে। এই হামলাকে আত্মঘাতী অভিযান বলে অভিহিত করেছে তারা। তা সত্ত্বেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছেন যে ভারতই নাকি এই জঙ্গি গোষ্ঠীগুলিকে সাহায্য করছে। অবশ্য তিনি নিজের দাবির পক্ষে কোনও প্রমাণ তুলে ধরতে পারেননি।

ইসলামাবাদের মসজিদে হামলায় ভারতের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ মহসিন নকভির (AFP)
ইসলামাবাদের মসজিদে হামলায় ভারতের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ মহসিন নকভির (AFP)

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি শনিবার বলেছেন, দায়েশ ও তালেবানের নাম উঠে আসছে এই হামলায়। কিন্তু তারা কোথা থেকে টাকা পাচ্ছে। কোনও প্রমাণ ছাড়াই মন্ত্রী অভিযোগ করেন, 'আমি আবারও স্পষ্টভাবে বলছি যে তাদের অর্থায়ন ভারত থেকে আসছে।' এদিকে ইসলামিক স্টেটের অফিসিয়াল মুখপত্রে জানানো হয়েছে, হামলাকারীর নাম সাইফুল্লাহ আনসারি। সংগঠনটি আনসারির একটি ছবিও প্রকাশ করেছে।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। খাজা আসিফ এক্স-এ এক পোস্টে বলেছিলেন, 'হামলায় জড়িত সন্ত্রাসীর আফগানিস্তানে যাতায়াতের প্রমাণ মিলেছে।' এই আবহে ভারত ও আফগানিস্তানের মধ্যে যোগসাজশের কথা দাবি করেন খাজা আসিফ। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'লজ্জাজনক পরাজয়ের পর ভারত তার প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ করছে। এখন সরাসরি লড়াই করার সাহস তাদের নেই।' এর আগে বালোচিস্তানের অশান্তির জন্যেও ভারতকেই দায়ী করেছিলেন খাজা আসিফ। পাকিস্তানে কোনও কিছু হলেই ভারতের দিকে আঙুল তোলা একটা অভ্যাসে পরিণত হয়েছে পাকিস্তানের।

এদিকে ভারতের বিদেশ মন্ত্রক ইসলামাবাদের এই অভিযোগকে 'ভিত্তিহীন এবং অযৌক্তিক' বলে অভিহিত করেছে। ভারত বলেছে, 'ইসলামাবাদের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা অত্যন্ত শোচনীয় এবং এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য ভারত দুঃখ প্রকাশ করছে। এটা দুঃখজনক যে পাকিস্তান নিজেদের এমন সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছে যা তাদেরই সামাজিক কাঠামোকে বিকৃত করে। এর পরিবর্তে তারা নিজের খারাপ নিয়ে অন্যকে দোষারোপ করে নিজেকেই প্রতারিত করছে।'

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি প্রার্থনার সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হন। পরে হাসপাতালে আরও ৫ জন জখম ব্যক্তির মৃত্যু হয়। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৬ হয়। পাকিস্তানের রাজধানী তারলাই এলাকার খাদিজাতুল-কুবরায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, মসজিদের মেঝেত ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে রক্তক্ত সব মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী প্রথমে নমাজ আদায় করা মানুষের ওপর গুলি বর্ষণ করে। তারপরে সুইসাইড বোমা বিস্ফোরণ ঘটায়।