প্যারিসে মঞ্চ কাঁপালেন জিন্নার প্রপৌত্রী! কে এই এলা ওয়াদিয়া? বিশ্বজুড়ে হইচই

পাকিস্তান তৈরির পিছনে সবচেয়ে বড় মাথা ছিল সে দেশের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্না।

Published on: Dec 02, 2025 8:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বের প্রভাবশালী পরিবারের তরুণীদের জন্য আয়োজিত হয় এলিট ‘লে ব্যাল দে ডেবুট্যান্ট।' সংক্ষেপে যাকে বলা হয় 'লে ব্যাল।' প্রতি বছর এই জমকালো অনুষ্ঠানে বিশ্বের রাজপরিবার, রাজনৈতিক বংশ, ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী ও হলিউড তারকাদের সন্তানদের আমন্ত্রণ জানানো হয়। এ বছর সেই মঞ্চে পা রেখেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন এলা ওয়াদিয়া।

প্যারিসে মঞ্চ কাঁপালেন জিন্নার প্রপৌত্রী (সৌজন্যে টুইটার )
প্যারিসে মঞ্চ কাঁপালেন জিন্নার প্রপৌত্রী (সৌজন্যে টুইটার )

এলা ওয়াদিয়া কে?

এলা ওয়াদিয়া হলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নার প্রপৌত্রী। সহজ কথায়, জিন্নার ছেলের ছেলের মেয়ে। এছাড়াও তাঁর আরও একটি পরিচয় আছে, ব্যবসায়ী জাহাঙ্গির ওয়াদিয়া এবং ফ্যাশন ব্র্যান্ড 'সি ফেমে'-এর মালিক সেলিনা ওয়াদিয়ার মেয়ে এলা। শাহনেওয়াজ–জিন্নাহ পরিবারের উত্তরসূরি হওয়ার কারণেই তাঁর পরিচয়ে জুড়েছে ‘জিন্নাহর প্রপৌত্রী’ তকমা। ভারতের স্বাধীনতার সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হয়েছিল পাকিস্তান। আর পাকিস্তান তৈরির পিছনে সবচেয়ে বড় মাথা ছিল সে দেশের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্না।

‘লে ব্যাল'তে এলা ওয়াদিয়া

‘লে ব্যাল'তে এলা পরেছিলেন এলি সাব-এর হট কুত্যুর কালেকশনের স্ট্র্যাপলেস গাউন। যা সূক্ষ্ম নকশা ও ঝলমলে এমবেলিশমেন্টে সাজানো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি, জানিয়েছে 'হ্যালো!' ম্যাগাজিন। ২৯ নভেম্বর প্যারিসের শ্যাংরি-লা হোটেলে আয়োজিত হয় এই বার্ষিক ডেবুট্যান্ট বল। আইফেল টাওয়ারের ওপরে রাখা ঝলমলে সাজানো স্টেজেই হয় তরুণীদের সামাজিক আত্মপ্রকাশের এই অনুষ্ঠান।

এ বছর কারা উপস্থিত ছিলেন?

২০২৫–এর লে ব্যাল-এ হাজির ছিলেন মোট ১৯ জন তরুণী। তাঁদের মধ্যে ছিলেন-

১. ডিউক অব মার্লবরোর কন্যা লেডি আরামিন্তা স্পেনসর-চার্চিল

২. অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেটের কন্যা ব্রনউইন ভ্যান্স

৩. ক্যারোলিনা হেরেরার নাতনি ক্যারোলিনা ল্যান্সিং

৪. মার্কিন ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারি রুবি কেম্পার

৫. প্রিন্স আলবার্ট অব হোহেনৎসোলার্নের কন্যা ইউজেনিয়া

৬. প্রাক্তন এলে সম্পাদক জ্যানিস লির মেয়ে সারা বে

৭. অর্লেয়াঁ রাজপরিবারের রাজকুমারী ইজাবেল-সহ আরও অনেকে।

২০২৫–এর লে ব্যাল কেমন ছিল?

রেড-কার্পেট ফ্যাশন বিশেষজ্ঞ কির্সটি গেইল জানিয়েছেন, 'এবার লে ব্যাল মানেই ছিল ট্রেন্ডের দাপট। মেটালিক রং, তেলের মতো ঢালাও টিউল, পোলকা ডট, অসম কাট, সবই ছিল নজরকাড়া। ঝলমলে অলঙ্করণ আর সমৃদ্ধ টেক্সচার দেখিয়েছে, গ্ল্যামার কখনও পুরনো হয় না।' তিনি আরও বলেন, 'মিনিমাল স্টাইল আর অতিরিক্ত চাকচিক্য, দু’টোকেই সমান গুরুত্ব দিয়েছে লে ব্যাল ২০২৫। যুব সৌন্দর্য, এলিগ্যান্স আর অপুলেন্স, সব মিলিয়ে এ বছরের কালেকশন থেকে চোখ ফেরানো কঠিন ছিল।'

News/News/প্যারিসে মঞ্চ কাঁপালেন জিন্নার প্রপৌত্রী! কে এই এলা ওয়াদিয়া? বিশ্বজুড়ে হইচই