Muhammad Yunus Latest Update: বাংলাদেশের অস্তিত্বের... 'ভারত ভাগ' চাওয়া ওসমান হাদির ওপর গুলিতে মন কাঁদছে ইউনুসের

ইউনুসের কথায়, 'এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোনও মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর এ ধরনের অপশক্তির আঘাত কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।'

Published on: Dec 13, 2025 11:32 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতকে টুকরো টুকরো করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি। সেই হামলা প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর কথায়, 'এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোনও মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর এ ধরনের অপশক্তির আঘাত কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।'

ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। (Whatsapp)
ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গে মুখ খুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। (Whatsapp)

এদিকে গতকাল রাতেই গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন ইউনুস। সেখানে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী মহম্মদ খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী মহম্মদ সায়েদুর রহমান, পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভার সেই পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে 'বৃহত্তর বাংলাদেশ'-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল। এদিকে বাংলাদেশে সংসদ নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা আট আসনের নির্দল প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি করার ঘটনায় চাপে পড়েছে ইউনুস সরকার। বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এই আবহে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য ছাত্রনেতাদের নিরাপত্তা জোরদার করার বিষয়েও নির্দেশ দেন ইউনুস। এছাড়া হাদিকে গুলি করা ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা’ যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্যে সীমান্তে কড়া নদরদারির নির্দেশ দেওয়া হয়েছে।