RSS chief on Hindu: মুসলিমরা 'অহিন্দু' নন, ভারত হিন্দুরাষ্ট্র! দাবি আরএসএস প্রধানের, বললেন ‘ওদের….’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগব বলেন, ভারতে কেউ 'অহিন্দু' নন। মুসলিম হোক বা খ্রিস্টান - সকলেই একই পূর্বপুরুষের বংশধর। ভারত হিন্দুরাষ্ট্র।

Published on: Nov 09, 2025 8:59 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতে কেউ 'অহিন্দু' নন। মুসলিম হোক বা খ্রিস্টান - সকলেই একই পূর্বপুরুষের বংশধর। দেশের মূল সংস্কৃতি হল হিন্দু। এমনই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বেঙ্গালুরুতে 'সংঘের ১০০ বছরের যাত্রা : নয়া দিগন্ত' আলোচনাসভায় সংঘের প্রধান দাবি করেন, প্রত্যেক হিন্দুর এটা বোঝা উচিত যে তাঁরা হিন্দু। কারণ হিন্দু হওয়ার অর্থ হল যে ভারতের প্রতি দায়বদ্ধ হওয়া। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আরআরএসের প্রধান বলেছেন যে 'পুরো দেশে কেউ অহিন্দু নন। সব মুসলিম এবং খ্রিস্টানরা হলেন একই পূর্বপুরুষের বংশধর। ওঁরা সেটা জানেন না বা ওঁদের সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে।'

বেঙ্গালুরুতে আরএসএস প্রধান মোহন ভাগবত। (ছবি সৌজন্যে পিটিআই)
বেঙ্গালুরুতে আরএসএস প্রধান মোহন ভাগবত। (ছবি সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: WB and Kolkata Weather Forecast Update: গতিমান উত্তুরে হাওয়া! ২ দিনে কলকাতায় তাপমাত্রা কমল ৫.৬ ডিগ্রি, ১৩-র পথে পুরুলিয়া

‘ভারতের প্রতি দায়বদ্ধ হিন্দুরা’, দাবি RSS প্রধানের

সেইসঙ্গে সংঘ প্রধান দাবি করেন, যখন কোনও সংগঠিত শক্তিকে আরএসএসের মতো গড়ে তোলা হয়, তখন সেটি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে না। সমাজে খ্যাতি চায় না সেই সংস্থা। তারা শুধুমাত্র ভারত মাতার গৌরবের জন্য সমাজকে সেবা করতে চায়। দেশের জন্য সংগঠিত করতে চায় সমাজকে। যাঁরা প্রশ্ন করেন যে আরএসএস কেন হিন্দু সমাজের উপরে মনোনিবেশ করে, সেটার উত্তর সহজ। উত্তরটা হল যে ভারতের প্রতি দায়বদ্ধ হিন্দুরা।

‘প্রতিটি জাতির নিজস্ব মূল সংস্কৃতি রয়েছে’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশরা আমাদের দেশের তকমা দিয়েছে, এমনটা নয়; আমরা একটি প্রাচীন জাতি। বিশ্বের সবপ্রান্তের মানুষ একমত যে প্রতিটি জাতির নিজস্ব মূল সংস্কৃতি রয়েছে। এখানে অনেক মানুষ রয়েছেন। কিন্তু একটি মূল সংস্কৃতি রয়েছে। ভারতের মূল সংস্কৃতি কী? আমরা যেরকমভাবে বর্ণনা করে থাকি না কেন, সেটি আমাদের হিন্দু শব্দটির দিকে নিয়ে যায়।’

আরও পড়ুন: WB 5th Pay Commission DA Arrear Case: মঙ্গলেই বকেয়া DA মামলার রায়? পরপর ২ দিন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টে, অবশেষে সুখবর?

'ভারত হিন্দুরাষ্ট্র, সনাতন ধর্ম হল হিন্দুরাষ্ট্র'

সংঘ প্রধান আরও দাবি করেন, জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক - প্রত্যেকেই ভারতীয় সংস্কৃতিকে অনুসরণ করে চলেন। তাই কেউই অহিন্দু নন। সেই কারণেই ভারত হিন্দুরাষ্ট্র। সনাতন ধর্ম হল হিন্দুরাষ্ট্র। সনাতন ধর্মের অগ্রগতিই হল ভারতের অগ্রগতি।

News/News/RSS Chief On Hindu: মুসলিমরা 'অহিন্দু' নন, ভারত হিন্দুরাষ্ট্র! দাবি আরএসএস প্রধানের, বললেন ‘ওদের….’