Modi-Lula Phone Conversation: ট্রাম্প বিরোধী লুলার সঙ্গে ফোনে কথা মোদীর, শীঘ্রই ভারত সফরে ব্রাজিল প্রেসিডেন্ট

লুলা বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। এই কথোপকথনের পর প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, শিগগিরই ভারত সফরে আসবেন লুলা। তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত সফর করতে পারেন ব্রাজিলের রাষ্ট্রপতি। 

Published on: Jan 23, 2026 8:04 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত সফরে আসতে চলেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও হয় তাঁর। উল্লেখ্য, লুলার সঙ্গে সাম্প্রতিককালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এহেন লুলা বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। এই কথোপকথনের পর প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, শিগগিরই ভারত সফরে আসবেন লুলা। তথ্য অনুসারে, ব্রাজিলের রাষ্ট্রপতি ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত সফর করতে পারেন। প্রসঙ্গত, ব্রাজিল এবং ভারত, উভয় দেশের ওপরেই ট্রাম্প উচ্চ হারে শুল্ক চাপিয়েছেন।

ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত সফর করতে পারেন ব্রাজিলের রাষ্ট্রপতি।
ফেব্রুয়ারি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত সফর করতে পারেন ব্রাজিলের রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী মোদী এবং লুলা দা সিলভা বৃহস্পতিবার তাঁদের আলোচনায় ভারত ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিকতার ভূমিকার ওপরও জোর দেন দুই নেতা। এই বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এআই ইমপ্যাক্ট সামিট এবং আগামী মাসে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসবেন লুলা। সেই সফর নিয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন লুলা।

কথোপকথনের ময় প্রধানমন্ত্রী মোদী এবং লুলা স্বীকার করেন, 'গ্লোবাল সাউথ'-এর স্বার্থকে এগিয়ে নিতে ভারত এবং ব্রাজিলের ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। তা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। লুলার সঙ্গে কথা বলার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'রাষ্ট্রপতি লুলার সঙ্গে কথা বলতে পেরে খুশি। আমরা ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছি। আগামী বছরে তা নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। গ্লোবাল সাউথের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শীঘ্রই তাঁকে ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।' এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময় ব্রাজিল সফরে গিয়েছিলেন মোদী।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারত ও ব্রাজিল উভয়ই ব্রিকস গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য। লুলা এর আগে গত বছরের আগস্টে নিশ্চিত করেছিলেন যে তিনি 2026 সালের শুরুতে ভারত সফর করবেন। সেই সময় ট্রাম্পের শুল্ক মোকাবেলায় ব্রিকস গ্রুপের সদস্যদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লুলা। এই বছর ভারত ব্রিকসের সভাপতিত্ব করছে। এদিকে ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ধারাবাহিকভাবে ব্রিকস এবং তার সদস্য দেশগুলিকে নিশানা করে চলেছেন। এরই সঙ্গে ভারত ও ব্রাজিলের উপর কঠোর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, নিজেদের জাতীয় মুদ্রায় ব্যবসা করে মার্কিন ডলারকে দুর্বল করার কাজ করছে এই ব্লক।