ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর! NEET PG কাউন্সেলিং এবার 'কাট অফ নম্বর' ছাড়াই, জানুন বিস্তারিত
গত বছরও একইভাবে কাটঅফ কমিয়ে ১০-১৫ পার্সেন্টাইলে নামানো হয়েছিল, কিন্তু এবার রিজার্ভড ক্যাটাগরিতে ০ পার্সেন্টাইল বা তার নীচে নেগেটিভ স্কোর পর্যন্ত যোগ্যতা দেওয়া হয়েছে।
নিট পিজি ২০২৫-এর কাউন্সেলিং প্রক্রিয়ায় বড় সংশোধন। এবার সর্বনিম্ন নম্বর পেলেও সুযোগ মিলবে ডাক্তারি পড়ার ৷ লেফটওভার বা অবশিষ্ট এমডি/এমএস সিটগুলির জন্য রিজার্ভড ক্যাটাগরি (এসসি/এসটি/ওবিসি)-এর কাটঅফ এখন নেগেটিভ মার্কসে নেমে এসেছে। জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি) ও স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (এনবিইএমএস)। এমনকী -৪০ মার্কস পাওয়া প্রার্থীরাও এখন যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র নিট পিজি পরীক্ষায় অংশগ্রহণ করা এসসি/এসটি প্রার্থীরাই এখন লেফটওভার সিটের জন্য যোগ্যতা অর্জন করেছেন।

অন্যদিকে, জেনারেল ক্যাটাগরির কাটঅফ ৭ম পার্সেন্টাইলে রয়েছে। রাউন্ড-২-এর পর অনেক সিট খালি থাকায় রাউন্ড-৩-এর জন্য কোয়ালিফাইং পার্সেন্টাইল কমানো হয়েছে। গত বছরও একইভাবে কাটঅফ কমিয়ে ১০-১৫ পার্সেন্টাইলে নামানো হয়েছিল, কিন্তু এবার রিজার্ভড ক্যাটাগরিতে ০ পার্সেন্টাইল বা তার নীচে নেগেটিভ স্কোর পর্যন্ত যোগ্যতা দেওয়া হয়েছে। ফলে যে কোনও এসসি/এসটি প্রার্থী যিনি শুধু পরীক্ষা দিয়েছেন, তিনিই এখন লেফটওভার সিটের জন্য আবেদন করতে পারবেন। এই নয়া সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে চিকিৎসকমহলের তরফে ৷ কেউ কেউ কাট-অফ নাম্বার সরানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷ খালি আসনগুলি পূরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং প্রার্থীদের বেশি করে সুযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন৷ অনেক চিকিৎসক, অধ্যাপক ও মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন যে এতে মেডিকেল শিক্ষার মান ক্রমাগত নেমে যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন যে রিজার্ভড ক্যাটাগরির সব প্রার্থীকে যোগ্য করে দেওয়া হয়েছে, যা মেধাবী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের সঙ্গে অন্যায়। গত বছরও ২০২৩-এ জিরো পার্সেন্টাইল করে সিট ভর্তি করা হয়েছিল, যার ফলে প্রাইভেট কলেজে অনেক কম মার্কসের ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
এই বিতর্কের মূলে রয়েছে সিট খালি থাকার সমস্যা। নিট পিজি-এ প্রায় ৭০,০০০-এর বেশি পিজি সিট রয়েছে, কিন্তু রাউন্ড-১ ও ২-এ অনেক সিট খালি থাকে বিশেষ করে প্রাইভেট ও ডিমড ইউনিভার্সিটিতে। সরকারের লক্ষ্য ১০০ শতাংশ সিট ভর্তি করা, তাই কাটঅফ কমানো হয়। কিন্তু চিকিৎসক সমাজের একাংশ বলছেন যে এতে মেডিকেল শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগীদের চিকিৎসা সর্বোচ্চ মানের হওয়া উচিত, কিন্তু কম যোগ্যতার চিকিৎসক তৈরি হলে তা বিপদজনক।
E-Paper











