Neo Nazi Attack on Indians: রাশিয়ায় ৪ ভারতীয়কে ছুরিকাঘাত নব্য নাৎসির, আহতদের রক্তে দেওয়ালে আঁকা হয় স্বস্তিক চিহ্ন

হামলাকারীর বয়স মাত্র ১৫ বছর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। হামলার সময় এই কিশোর হলোকাস্টের কথা উল্লেখ করছিল বলে জানা গিয়েছে। এছাড়া আহতদের রক্ত দিয়ে দেয়ালে স্বস্তিকার চিহ্নও এঁকে দেয় সেই হামলাকারী।

Published on: Feb 08, 2026 12:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত চার ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় মোট ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনা নিয়ে বেশ কিছু চমকপ্রদ বিষয় সামনে উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্র প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রবেশ করে হঠাৎ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এক কিশোর। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেই কিশোর বেশ কয়েকজন শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেছেন। নিজেও সে জখম হয়েছে। রুশ সরকার জানিয়েছে, পুলিশ হস্তক্ষেপ করার চেষ্টা করলে তিনি তাদের উপরও হামলা চালায়। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত চার ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত চার ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

হামলাকারীর বয়স মাত্র ১৫ বছর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। হামলার সময় এই কিশোর হলোকাস্টের কথা উল্লেখ করছিল বলে জানা গিয়েছে। এছাড়া আহতদের রক্ত দিয়ে দেয়ালে স্বস্তিকার চিহ্নও এঁকে দেয় সেই হামলাকারী। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ ইহুদিকে নির্মূল করেছিল অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টি। সেই গণহত্যাকেই হলোকাস্ট বলা হয়। ইউরোপে বসবাসরত ৭০ শতাংশ ইহুদিকে সেই সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের উফার স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হোস্টেলে ছুরি নিয়ে এক কিশোর প্রবেশ করে। সেখানে বসবাসরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সেই যুবক। সেই কিশোর ন্যাশনাল সোশ্যালিজম/হোয়াইট পাওয়র ক্রিউ নামক সংগঠনের সঙ্গে যুক্ত। ২০২১ সালে রুশ সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেনে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এদিকে এটিকে 'দুর্ভাগ্যজনক ঘটনা' হিসেবে বর্ণনা করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, 'চার ভারতীয় ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এই ছুরিকাঘাতের ঘটনায়।' দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং আহত শিক্ষার্থীদের সহায়তা দিতে কাজানের কনস্যুলেটের কর্মকর্তারা উফার উদ্দেশে রওনা হয়েছেন।