কুম্ভ, তুলা সহ একগুচ্ছ রাশিতে সমৃদ্ধির ঝড় আনছে নবপঞ্চম যোগ! সুসময় শুরু কবে?

নবপঞ্চম যোগ রয়েছে জুন মাসেই। কবে পড়ছে যোগ?

Published on: Jun 24, 2025 9:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে নিজের অবস্থান পাল্টে ফেলেন। তার প্রভাব মানবজীবনে পড়তে থাকে। আর আর বুধ ও শনি এমন দুটি গ্রহ, যার প্রবল প্রভাব মানবজীবনে পড়ে। তারফলে বহু রাশি লাভের মুখ যেমন দেখে, তেমনই কষ্টেও থাকে। এই বুধ আর শনিদেব এবার তৈরি করতে চলেছেন, নবপঞ্চম রাজযোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। দেখা যাক, নবপঞ্চম রাজযোগে লাকি কারা।

নবপঞ্চম রাজযোগ।
নবপঞ্চম রাজযোগ।

বৃষ

এই সময় কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। চাকরিতে এই সময় পেতে পারেন প্রমোশন। নতুন কোনও প্রজেক্ট পেতে পারেন। যদি ব্যবসা করেন, তাহলে নতুন চুক্তিতে আবদ্ধ হতে পারেন। আপনার লোকপ্রিয়তা বাড়তে থাকতে পারে। অনেকেই নিজের কাজের প্রশংসা পেতে পারেন। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। এই সময়কাল নতুন কাজ শুরু করার জন্য উপযুক্ত সময়।

তুলা

নবপঞ্চম রাজযোগের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ভালো সময় শুরু হতে চলেছে। এই সময় মান সম্মান বেড়ে যেতে পারে। এই সময় বিদেশযাত্রা বা দূর দেশে চাকররি সন্ধান পেতে পারেন। ধার্মিক ও সামাজিক কাজে আপনার সক্রিয়তা বাড়বে। আপনি কোনও শুভ কাজ শুরু করতে পারেন। সুখ সুবিধা বৃদ্ধি পাবে। আপনি কোনও যোজনার কথা ভাবলে, তা এবার সাফল্য পাবে। এই সময় টাকা পয়সার সেভিং হবে।

( শাহ দিয়েছিলেন ঝাঁঝালো বার্তা! ‘ফের যুদ্ধ করতে হবে... ’, হুমকি বিলাওয়ালের, কোন ইস্যুতে?)

(যুদ্ধের মাঝে ইজরায়েল থেকে জর্ডান..রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব! দেশে ফিরলেন ১৬১ ভারতীয়)

( ট্রুডো সরতেই খলিস্তান ইস্যুতে পাল্টাচ্ছে কানাডার নীতি? ‘কনিষ্ক বম্বিং’ নিয়ে কার্নি বললেন…)

( মধ্যপ্রাচ্যে রণ দামামা! একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিত করে দিল এয়ার ইন্ডিয়া)

কুম্ভ

কুম্ভ রাশির জন্য নবপঞ্চম যোগ তৈরি হওয়া খুবই লাভদায়ক। আপনার আয়ে হু হু করে বৃদ্ধি পাবে। চাকরিরতরা পদোন্নতি পেতে পারেন। কোথাও আটকে থাকা কাজে এবার সাফল্য পেতে পারেন। আপনি পদ আর প্রতিষ্ঠার দিক থেকেও সাফল্য পেতে পারেন। বহু সুখ, সুবিধা বিলাসিতার যোগ রয়েছে এই সময়। যে কাজেই হাত দেবেন, সেই কাজেই পাবেন লাভ। আপনার বহু দিনের ইচ্ছা এবার পূরণ হতে পারে।

কবে নবপঞ্চম যোগ?

২৮ জুন রয়েছে নবপঞ্চম যোগ। ২৮ জুন, অর্থাৎ শনিবার থেকে এই যোগ পড়ছে। ফলত ২৭ জুন রথযাত্রা পার করে পড়ছে সুসময়।

( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)