Bangladesh cricketers in PSL Auction: পাকিস্তানেও জুটল অবহেলা! PSL নিলামে ৫৩ বাংলাদেশির মধ্যে অবিক্রিত থাকলেন ৫০ জনই
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অবিক্রিত থাকলেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। এবারে নিলামে মোট ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু দল পেলেন মোটে তিনজন ক্রিকেটার। কারা কারা কোন দল পেলেন?
অনেক প্রত্যাশা ছিল। আশা করা হয়েছিল যে অনেকেই দল পাবেন। কিন্তু শেষপর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে কার্যত কোনওরকম দাগ কাটতে পারলেন না বাংলাদেশি ক্রিকেটাররা। এবারে নিলামে মোট ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু দল পেলেন মোটে তিনজন ক্রিকেটার (রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন)। বাকি ৫০ জন অবিক্রিত থাকলেন। তাঁদের জন্য দর হাঁকল না কোনও দলই। যে তালিকায় শাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস (টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর , তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা আছেন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অবিক্রিত থাকলেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
কোন বাংলাদেশি ক্রিকেটার কোন দলে গেলেন?
১) রিশাদ আলি: বাংলাদেশি লেগস্পিনারের বেস প্রাইজ ছিল ১.১ কোটি পাকিস্তানি রুপি। তাঁর জন্য রাওয়ালপিন্ডি এবং করাচি কিংসের মধ্যে টক্কর হয়। শেষপর্যন্ত বাজিমাত করে রাওয়ালপিন্ডি। তিন কোটি পাকিস্তানি রুপিতে রাওয়ালপিন্ডি কিনে নিয়েছে রিশাদকে।
২) পারভেজ হোসেন ইমন: তাঁকে দলে লাহোর কালান্দার্স। যে দলে আছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সেই দলই ইমনকে নিয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে।
৩) নাহিদ রানা: প্রাথমিকভাবে তাঁর জন্য টাকা খসাতে রাজি ছিল না পাকিস্তান সুপার লিগের কোনও দল। শেষপর্যন্ত ইমনের মতোই তাঁকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
বাংলাদেশকে ‘বোড়ে’ হিসেবে ব্যবহার পাকিস্তানের
অথচ এবার বাংলাদেশে অনেকেই আশা করেছিলেন যে পিএসএলে তাঁদের দেশের ক্রিকেটাররা বাজিমাত করবেন। বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান যে ‘নাটক’ চালিয়ে গিয়েছে এবং বাংলাদেশকে ‘বোড়ে’ বা ‘কোলাট্যারাল ড্যামেজ’ হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা চালিয়েছে, তাতে অনেকেই ভেবেছিলেন যে সান্ত্বনা পুরস্কার হিসেবে বাংলাদেশিদের দিকে একটু বেশি নজর দেবে পিএসএলের দলগুলি। কিন্তু বাস্তবে উল্টো হল। ‘ভাই’ পাকিস্তানের হাতেও অবহেলার শিকার হতে হল বাংলাদেশকে।
News/News/Bangladesh Cricketers In PSL Auction: পাকিস্তানেও জুটল অবহেলা! PSL নিলামে ৫৩ বাংলাদেশির মধ্যে অবিক্রিত থাকলেন ৫০ জনই