Operation Pimple Updates: জম্মু ও কাশ্মীরে চলল অপারেশন পিম্পল, সেনার গুলিতে খতম ২ জঙ্গি
সেনার চিনার কোর এই অপারেশন সম্পর্কে জানিয়েছে, ৭ নভেম্বর গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই খতম হয়েছে ২ জঙ্গি।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় এক অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। জানা গিয়েছে, অপারেশন পিম্পল নামে এই অপারেশন এখনও চলছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। ভারতীয় সেনার চিনার কোর এই অপারেশন সম্পর্কে জানিয়েছে, ৭ নভেম্বর গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়। সেই অভিযানেই খতম হয়েছে ২ জঙ্গি।
জম্মু ও কাশ্মীরে চলল অপারেশন পিম্পল, সেনার গুলিতে খতম ২ জঙ্গি (Gourav)
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনা লেখে, 'গোয়েন্দা সংস্থাগুলির থেকে অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য পায় সেনা। এরপরই কেরান সেক্টরে অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চাট্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জঙ্গিদের চ্যালেঞ্জ করে নিরাপত্তা বাহিনী। তখন জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় সেনার ওপর। সেই দুই জঙ্গিকে খতম করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান জারি আছে।'
উল্লেখ্য, শীতকাল শুরুর আগে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল আগে থেকেই। কয়েকদিন আগেই এক রিপোর্টে প্রকাশিত হয়, যাতে দাবি করা হয়, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো পাক জঙ্গি সংগঠনগুলি ফের সংঘবদ্ধ হচ্ছে। পাকিস্তানের স্পেশ্যাল সার্ভিসেস গ্রুপ ও আইএসআই-এর সহযোগিতায় একাধিক লস্কর ও জইশ ইউনিট নাকি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এমনকী ড্রোন ব্যবহার করে নাকি পাক জঙ্গিরা নিয়ন্ত্রণরেখার বিভিন্ন জায়গায় ছবি তোলে জঙ্গিরা। এদিকে জঙ্গি ও প্রাক্তন সেনাদের নিয়ে গঠিত পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমকে ফের মোতায়েন করা হয়েছে সীমান্তে। এদিকে জইশ, হিজবুল ও জামাত-ই-ইসলামির নেতারা আইএসআই-এর সঙ্গে বৈঠক করে পাক অধিকৃত কাশ্মীরে।
News/News/Operation Pimple Updates: জম্মু ও কাশ্মীরে চলল অপারেশন পিম্পল, সেনার গুলিতে খতম ২ জঙ্গি