Oppo smartphone discount: 'লোহার' মতো শক্ত, জলেও হবে না খারাপ! ৬০০০ mAh ব্যাটারির এই ফোনের দাম কমল বিশাল
অপ্পোর ফোনে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি মোটামুটি সস্তায় 5G স্মার্টফোন কিনতে চান, ফোনের পারফরম্যান্স দারুণ হবে, ডিজাইন হবে প্রিমিয়াম এবং ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী হবে, তাহলে Oppo-র নতুন ফোনটি আপনার জন্য ফাটাফাটি অপশন হতে পারে।
আপনি যদি মোটামুটি সস্তায় 5G স্মার্টফোন কিনতে চান, ফোনের পারফরম্যান্স দারুণ হবে, ডিজাইন হবে প্রিমিয়াম এবং ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী হবে, তাহলে Oppo-র নতুন Oppo K13x 5G ফোনটি আপনার জন্য ফাটাফাটি অপশন হতে পারে। মাসকয়েক আগেই ফোনটি এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ করেছিল অপ্পো। এখন এই ফোনটি অ্যামাজনে বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্ট অফার অনুযায়ী, Oppo K13x 5G-এর চার জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অফারও রয়েছে। যার ফলে দাম আরও কমে যেতে পারে। অ্যামাজন থেকে ফোনটি কিনলে ৩২৯ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

এক্সচেঞ্জ অফারে আরও ছাড় পাবেন। আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে Oppo K13x 5G-তে ৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এই অফারটি আপনার পুরনো ফোনের অবস্থা এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে। সেইসঙ্গে কোম্পানি তিন মাসের নো-কস্ট ইএমআইয়ের অফারও দিচ্ছে, যা এই ফোনটিকে আরও সাশ্রয়ী করে তুলেছে।
OPPO K13x 5G ডিসপ্লে কেমন?
OPPO এন্ট্রি-মিড-রেঞ্জ সেগমেন্টে K13x 5G লঞ্চ করেছিল। একটি ভারসাম্যপূর্ণ প্যাকেজ পেশ করেছে, যেখানে পারফরম্যান্স, স্থায়িত্ব এবং ব্যাটারি-লাইফ তিনটিরই খেয়াল রাখা হয়েছে। এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির HD+ (৭২০×১৬০৪ পিক্সেল) LCD প্যানেল রয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই রিফ্রেশ রেটের কারণে ইউজার ইন্টারফেস, স্ক্রোলিং এবং গেমিং খুব সহজভাবে
পারফরম্যান্স দুর্দান্ত এবং মিলিটারি গ্রেড কোয়ালিটি
পারফরম্যান্সের জন্য OPPO K13x 5G-তে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। সঙ্গে চার জিবি, ছয় জিবি বা আট জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। ডিজাইন এবং স্থায়িত্বের দিক থেকে K13x 5G IP65 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং আছে। এটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনযুক্ত। অর্থাৎ, সামান্য পড়ে যাওয়া জলের ছিটে বা ধুলোবালি থেকে এই ফোনটি সুরক্ষিত থাকবে।
সেই ফোনের ক্যামেরা কেমন?
ক্যামেরা সেকশনে K13x 5G-তে একটি ৫০ MP প্রধান রিয়ার ক্যামেরা, দুই এমপি সহায়ক ক্যামেরার ডুয়াল সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য একটি আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলিতে AI-ফিচার যেমন AI Unblur, AI Reflection Remover, এবং AI Reimage আছে, যা ছবির কোয়ালিটি আরও ভালো করে তোলে।
শক্তিশালী ব্যাটারি আছে ফোনে
এই ফোনে একটি ৬,০০০ mAh-র বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে ৪৫ W SuperVOOC ফাস্ট-চার্জিং সাপোর্টও রয়েছে। অর্থাৎ, আপনি দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং চার্জিংয়ের সময়ও কম লাগবে।












